সোমবার ইম্পার অফিসে অভিনেতাদের নিরাপত্তার নবীকরণ নিয়ে প্রযোজকদের সঙ্গে বৈঠক হয়। নতুন ‘এসওপি’ তৈরি এবং সেটি চালু করা নিয়েও আলোচনা হয়। এ দিন তাঁরা একজোটে জানান, সবার সম্মতিতে বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে।
অভিনেতাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ইমপা-আর্টিস্ট ফোরাম মুখোমুখি আলোচনা বসে৷
কলকাতা: শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু টলিউডে অনেক প্রশ্ন তুলে দিয়েছে৷ একদিকে শ্যুটিং-এর সময় নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই আর্টিসদের জীবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিনেতাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ইমপা-আর্টিস্ট ফোরাম মুখোমুখি আলোচনা বসে৷
সোমবার ইম্পার অফিসে অভিনেতাদের নিরাপত্তার নবীকরণ নিয়ে প্রযোজকদের সঙ্গে বৈঠক হয়। নতুন ‘এসওপি’ তৈরি এবং সেটি চালু করা নিয়েও আলোচনা হয়। এ দিন তাঁরা একজোটে জানান, সবার সম্মতিতে বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। তার মধ্যে অন্যতম প্রত্যেক ছবির বিমা হবে, যা এত দিন হয়নি।শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু টলিউডে নিরাপত্তার ফাঁক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত, সংগঠনের চেয়ারম্যান ঋতব্রত ভট্টাচার্য, সংগঠনের সদস্য প্রযোজক যিশু সেনগুপ্ত, রানা সরকার, প্রদীপ নন্দী-সহ এক ঝাঁক প্রযোজক। ভিডিয়ো কলের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী-সহ অনেকেই। এ দিন তাঁরা একজোটে জানান, সবার সম্মতিতে বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। তার মধ্যে অন্যতম, প্রত্যেক ছবির বিমা হবে, যা এত দিন হয়নি। সেই বিমার পরিমাণ নির্ভর করবে ছবির বাজেটের উপর।
নিরাপত্তার পাশাপাশি, শ্যুটিং সেটের আচরণবিধি নিয়েও আলোচনা হয়। আবারও যাতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে, সেই মতো ব্যবস্থা নিতে বদ্ধপরিকর ইম্পা ও আর্টিস্ট ফোরামের সদস্যরা৷ ফলে অভিনেতা ও টেকনিশিয়ানদের নিরাপত্তা যাতে যথাযথ থাকে, সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷
(Feed Source: news18.com)