
IPL Records: তিনি আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন। তবে ক্রিকেটের এই ফর্ম্যাটে তিনি যে এখনও অপরিহার্য, সোমবার ফের সেটা প্রমাণ করে দিলেন বিরাট কোহলি।
তিনি আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন। তবে ক্রিকেটের এই ফর্ম্যাটে তিনি যে এখনও অপরিহার্য, সোমবার ফের সেটা প্রমাণ করে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)
রান তাড়া করতে নামা মানেই তিনি যেন আলাদা মেজাজে থাকেন। জ্বলে ওঠেন। যে কারণে তাঁকে বলা হয় চেজমাস্টার।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাট কোহলি ইতিহাস সৃষ্টি করেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১১ রান করার সঙ্গে সঙ্গেই কিংগ কোহলি আইপিএলে ৯ হাজার রান পূর্ণ করেছেন।
তিনি আইপিএলে ৯০০০ রান করা প্রথম ব্যাটসম্যান। বিরাট কোহলির এই ঐতিহাসিক সাফল্যে দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দেন।
আইপিএলে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি আগেই দখল করেছেন কোহলি।
লক্ষ্যও ছিল অল্প। মাত্র ৭৬ রানের। আরসিবি ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে ৯ হাজার রানের এই ম্যাজিক ফিগার স্পর্শ করেন বিরাট।
৯ হাজার রান পূর্ণ হওয়ার পরেই কোহলি আগ্রাসী হয়ে ওঠেন এবং দুটি ছক্কা হাঁকান। তিনি ছক্কা মেরে আরসিবিকে জিতিয়েছেন।
আইপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে কোহলি। বিরাট কোহলির মোট রান ৯০১২।
তালিকায় দুইয়ে রোহিত শর্মা (৭১৮৩ রান) ও তিনে শিখর ধবন (৬৭৬৯ রান)।
দিল্লির ক্রিকেটার নজির গড়লেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই। – IANS
(Feed Source: abplive.com)
