MASSIVE CONTROVERSY AMIDST IPL 2026: ‘বিকৃত কামে’র উত্তুঙ্গ লালসা, হোটেলে মহিলাদের সঙ্গে চূড়ান্ত অশ্লীলতার ভিডিয়ো শ্যুট, আইপিএলের মাঝেই গ্রেফতার ২ ক্রিকেটার

MASSIVE CONTROVERSY AMIDST IPL 2026: ‘বিকৃত কামে’র উত্তুঙ্গ লালসা, হোটেলে মহিলাদের সঙ্গে চূড়ান্ত অশ্লীলতার ভিডিয়ো শ্যুট, আইপিএলের মাঝেই গ্রেফতার ২ ক্রিকেটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছি ছি ছি, লজ্জা লজ্জা লজ্জা! এরা নাকি ক্রিকেটার! আর তো মুখ লোকানোর জায়গা থাকল না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। জাতীয় দলের দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার যে কাণ্ড ঘটালেন তা ন্যক্কারজনক বললেও কম। দুই ক্রিকেটার একাধিক মহিলা ডাক্তারের হোটেলে স্নান করার ভিডিয়ো লুকিয়ে ক্যামেরায় শ্যুট করছিলেন। স্বাভাবিক ভাবেই এই অত্যন্ত ঘৃণ্য কাজ করে পার পেলেন না ক্রিকেটাররা। গ্রেফতার হয়েছেন পুলিসের হাতে।

শ্রীলঙ্কার যে হোটেলে জাতীয় দলের ক্রিকেটাররা উঠেছিলেন, সেই হোটেলে ওই ডাক্তাররা এসেছিলেন একটি কনাফারেন্সে যোগ দিতে। নারাহেনপিতা পুলিস জানিয়েছে, ওই দুই ক্রিকেটার বাথরুমের ফাঁকফোকর দিয়ে ওই মহিলাদের ভিডিয়ো শ্যুট করছিলেন তাঁদের মোবাইলে। চলতি সপ্তাহের শুরুর দিকে ওই ডাক্তাররা এই বিষয়ে অভিযোগ জানানোর পর ঘটনাটি প্রকাশ্যে আসে। তারপরেই ওই দুই ক্রিকেটারকে গ্রেফতার করে পুলিস।  ভিডিওগুলি কোনও ভাবে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিস। অভিযুক্তদের আলুথকাডে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল এবং মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিক ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। তবে অভিযুক্ত ক্রিকেটাররা ৫০০০০০ শ্রীলঙ্কান রুপিতে (ভারতীয় টাকায় প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ৪২৫ টাকা থেকে ১ লক্ষ ৫১ হাজার টাকার আশেপাশে) ব্যক্তিগত জামিনে মুক্ত হয়েছেন।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা দেখতে গেলে সিনিয়রদের দেখানো নোংরা রাস্তায় হেঁটেছেন! ইতিহাস বলছে একবার নয়, বারবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তাদের ক্রিকেটারদের আচরণের কারণে। প্রথমেই বলতে হবে দানুষ্কা গুণতিলকার নাম। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন, এক মহিলাকেযৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছিল গুণতিলকার বিরুদ্ধে। তিনিও গ্রেফতার হয়েছিলেন। তবে পরে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন শ্রীলঙ্কার এক তরুণ ক্রিকেটার দলেরই এক মহিলা কর্মীর সঙ্গে গলের এক হোটেল রুমে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন বলেই খবর হয়েছিল। ২০১৫ সালের কথাও বলতেই হবে। শ্রীলঙ্কা ক্রিকেটের অভ্যন্তরীণ তদন্তে হাড়হিম রিপোর্ট উঠে এসেছিল। শ্রীলঙ্কার জাতীয় মহিলা দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের নির্বাচক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ উঠেছিল। জানা যায় যৌন সুবিধার বিনিময়ে তাঁরা মহিলাদের দলে সুযোগ দিতেন।তিলকরত্নে দিলশানের বিরুদ্ধেও কিন্তু একই রকম অভিযোগ আছে। ২০১০ সালে জিম্বাবোয়ে সফরের শেষে শ্রীলঙ্কার স্টারের বিরুদ্ধেও এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল।

(Feed Source: zeenews.com)