১৫ বছরের অপেক্ষার অবসান, মুম্বই ইন্ডিয়ান্সের বোলার যা করলেন..! ভাইরাল ভিডিও

১৫ বছরের অপেক্ষার অবসান, মুম্বই ইন্ডিয়ান্সের  বোলার যা করলেন..! ভাইরাল ভিডিও

IPL 2026: মুম্বই ইন্ডিয়ান্সের লেগস্পিনার রঘু শর্মা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজের প্রথম আইপিএল উইকেটটি নেওয়ার পর পকেট থেকে একটি চিরকুট বের করে তা দেখান।

মুম্বই ইন্ডিয়ান্স

সোমবার আইপিএলে মুম্বই বনাম এলএসজি ম্যাচে এক অনন্য ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন ক্রিকেট প্রেমীরা। মুম্বই ইন্ডিয়ান্সের লেগস্পিনার রঘু শর্মা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজের প্রথম আইপিএল উইকেটটি নেওয়ার পর পকেট থেকে একটি চিরকুট বের করে তা দেখান। তাঁর এই বিশেষ সেলিব্রেশনের ভিডিও বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল, যা দেখে আপ্লুত নেটিজেনরা।