রাজনাথ নন, বাংলার বিধায়ক দলের নেতা বাছবেন খোদ অমিত শাহ!

রাজনাথ নন, বাংলার বিধায়ক দলের নেতা বাছবেন খোদ অমিত শাহ!

বঙ্গে গেরুয়া ঝড়ের পর থেকেই প্রধান প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। কিন্তু কী ভাবে হবে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত নির্বাচন? বিজেপি দল সূত্রে খবর, প্রথমে ঠিক হয়েছিল রাজনাথকেই বিধায়ক দলের নেতা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু, শেষ পাওয়া খবর অনুযায়ী রাজনাথ নন, বিধায়ক দলের নেতা বাছবেন খোদ অমিত শাহ । বিজেপির সংসদীয় বোর্ড সে দায়িত্ব দেওয়া হল শাহকে। আগামিকাল বিধায়কদের নিয়ে বৈঠকে বসে নেতা বাছাই করা হবে।

বঙ্গে গেরুয়া ঝড়ের পর থেকেই প্রধান প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। কিন্তু কী ভাবে হবে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত নির্বাচন? বিজেপি দল সূত্রে খবর, প্রথমে ঠিক হয়েছিল রাজনাথকেই বিধায়ক দলের নেতা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু, শেষ পাওয়া খবর অনুযায়ী রাজনাথ নন, বিধায়ক দলের নেতা বাছবেন খোদ অমিত শাহ । বিজেপির সংসদীয় বোর্ড সে দায়িত্ব দেওয়া হল শাহকে। আগামিকাল বিধায়কদের নিয়ে বৈঠকে বসে নেতা বাছাই করা হবে। চূড়ান্ত করা হবে ক‍্যাবিনেটও। বুধবার সকালের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত করা হবে। তারপরই কলকাতা যাবেন রাজনাথ। তারপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক। আগামী এক থেকে দু দিনের মধ‍্যে সেই প্রক্রিয়া শেষ হবে। দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি পার্লামেন্টারি বোর্ডের মিটিং হবে। আর পার্লামেন্টারি বোর্ডেই মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। এই সিদ্ধান্তের পরেই বিধায়ক দলের সঙ্গে বৈঠক হবে। তারপরেই সামনে আসবে মুখ্যমন্ত্রীর নাম। সব প্রক্রিয়া শেষ হতে হতে ৭ তারিখ হবে বলে খবর।