
বাঁকুড়ার মেয়ে অর্পিতা আবারও নজর কেড়েছেন বড় পর্দায়। সম্প্রতি Pushpa 2: The Rule-তে প্লেব্যাক করার পর এবার তিনি নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বাংলা সিনেমায়। তাঁর এই অগ্রযাত্রা ইতিমধ্যেই জঙ্গলমহলের শিল্পমহলে গর্বের বিষয় হয়ে উঠেছে।
অর্পিতা জানিয়েছেন, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পরিচালক সমর্পণ সেনগুপ্ত-র নতুন বাংলা ছবি প্রত্যাবর্তন। ১লা মে মুক্তি পাওয়া এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।এই ছবির প্রথম গান “সোনার মেয়ে”-তে অর্পিতা শুধু কণ্ঠই দেননি, পাশাপাশি গানটির কথা লেখার সুযোগও পেয়েছেন। একই সঙ্গে ছবির পর্দায়ও তাঁকে দেখা যাবে, যা তাঁর কেরিয়ারে একটি বড় মাইলস্টোন হিসেবে ধরা হচ্ছে। একজন শিল্পীর বহুমুখী প্রতিভার এমন প্রকাশ খুবই তাৎপর্যপূর্ণ।
ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন একাধিক গুণী অভিনেতা-অভিনেত্রী, যেমন রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, অপরাজিতা আঢ্য, শিলাজিৎ মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, কণিনিকা বন্দ্যোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী। এত বড় মাপের শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে অর্পিতা নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অর্পিতা বলেন, প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়-সহ সকলের সহযোগিতায় এই কাজ সম্ভব হয়েছে। ঈশ্বরের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে যেতে চান, আর দর্শকদের জন্য রেখে যাচ্ছেন তাঁর নতুন চমক।
বাঁকুড়ার মেয়ে অর্পিতা আবারও নজর কেড়েছেন বড় পর্দায়। সম্প্রতি Pushpa 2: The Rule-তে প্লেব্যাক করার পর এবার তিনি নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বাংলা সিনেমায়। তাঁর এই অগ্রযাত্রা ইতিমধ্যেই জঙ্গলমহলের শিল্পমহলে গর্বের বিষয় হয়ে উঠেছে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
এই কাজের জন্য অর্পিতা বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ছবির সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী-কে। তাঁর মতে, এই সুযোগ তাঁর শিল্পীজীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় কাজ করার প্রেরণা জুগিয়েছে।
বাঁকুড়ায় ফোক সঙ্গীতের বড় নাম অর্পিতা চক্রবর্তী। পিতা সুভাষ চক্রবর্তী ছিলেন একজন কিংবদন্তি। তাঁরই অনুপ্রেরণায় অর্পিতা চক্রবর্তী বাঁকুড়ার ঘরানার গান ছড়িয়ে দিচ্ছেন গোটা রাজ্য তথা দেশে।
(Feed Source: abplive.com)
