DC vs KKR : কেকেআরের স্বপ্ন এখনই শেষ নয়! একটা সেঞ্চুরি বাঁচিয়ে রাখল আশা, আইপিএল প্লে-অফ কি তাহলে খেলবে নাইটরা?

DC vs KKR : কেকেআরের স্বপ্ন এখনই শেষ নয়! একটা সেঞ্চুরি বাঁচিয়ে রাখল আশা, আইপিএল প্লে-অফ কি তাহলে খেলবে নাইটরা?

DC vs KKR : ফিন অ্যালেন ওপেন করতে নামেন অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে। রাহানে দ্রুত ৯ বলে ১৩ রান করলেও ওপেনারদের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন। এর পর অঙ্গকৃষ রঘুবংশীও অদ্ভুতভাবে আউট হন।

কেকেআরের ফিন অ্যালেন।

কলকাতা : ফিন অ্যালেনের দুরন্ত শতরান। আইপিএল ২০২৬-এ টানা চতুর্থ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়েছে কেকেআর। মাত্র ৪৭ বলে অপরাজিত ১০০ রান করে দলকে ১৪৩ রানের লক্ষ্য ৩৪ বল বাকি থাকতেই পৌঁছে দেন অ্যালেন।