বিধ্বংসী ম্যাচ উইনিং ইনিংস, ভাগ বসালেন বিশ্বরেকর্ডে, কে এই সিএসকের উরভিল প্যাটেল

বিধ্বংসী ম্যাচ উইনিং ইনিংস, ভাগ বসালেন বিশ্বরেকর্ডে, কে এই সিএসকের উরভিল প্যাটেল

Urvil Patel: চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে বিধ্বংসী ম্যাচ উইনিং ইনিংস খেবলে শিরোনামে চেন্নাই সুপার কিংসের নতুন তারকা উরভিল প্যাটেল।

উরভিল প্যাটেল

চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে বিধ্বংসী ম্যাচ উইনিং ইনিংস খেবলে শিরোনামে চেন্নাই সুপার কিংসের নতুন তারকা উরভিল প্যাটেল। মাত্র ১৩ বলে হাফ অর্ধশতরান করে আইপিএল ইতিহাসের দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন এই উইকেটকিপার ব্যাটার। তাঁর এই বিধ্বংসী ব্যাটিং দেখে গ্যালারিতে উপস্থিত হাজার হাজার সিএসকে সমর্থক উচ্ছ্বাসে ফেটে পড়েন।