
তার মাঝেই তীব্র জল্পনা তৈরি হল হার্দিককে নিয়ে। মরশুম শেষ হওয়ার আগেই কি তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন!
জল্পনা তীব্র আকার ধারণ করে হার্দিক আচমকা ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দেওয়ায় । সমর্থকেরা আচমকাই আবিষ্কার করেন যে, অলরাউন্ডার ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই ধরে নেন যে, মালিকপক্ষের সঙ্গে ঝামেলা চলছে হার্দিকের । দলের পারফরম্যান্স হার্দিককে নিশ্চয়ই কোণঠাসা করে ফেলেছে। এমনও জল্পনা ছড়ায় যে, মরশুম শেষ হওয়ার আগেই না দল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন হার্দিক !
হার্দিকের প্রোফাইলে দেখা যায় যে, তিনি মোট ১৫০ জনকে ফলো করেন। সেই তালিকায় মুম্বই ইন্ডিয়ান্স নেই। যদিও, খানিক পরে দেখা যায়, মুম্বই ইন্ডিয়ান্স সেই তালিকায় ১৫১ নম্বরে ফিরেছে। যদিও জল্পনা থামেনি। হার্দিক কি আনফলো করে দেওয়ার পর বিতর্ক দানা বাঁধছে বুঝে ফের ফলো করতে শুরু করেন মুম্বই ইন্ডিয়ান্সকে! কারও কারও মনে হতে থাকে, এটা কি প্রযুক্তিগত সমস্যার কারণে, নাকি বিতর্ক হতে পারে ভেবে হার্দিক নিজেই সিদ্ধান্ত বদল করে নতুন করে ফলো করতে শুরু করেন মুম্বই ইন্ডিয়ান্সকে?
হার্দিক শেষ পর্যন্ত মুম্বইকে ফলো করা শুরু করলেও, জল্পনা থামছে না। ঠিক যেমন থামছে না হার্দিক ও নীতা-মুকেশ অম্বানির দলের সঙ্গে বঢোদরার অলরাউন্ডারের ঝামেলার গুঞ্জন।
(Feed Source: abplive.com)
