The Bengal Files: বাংলায় এখন বিজেপি সরকার৷ ১৫ বছর পর বাংলার রাজনীতিতে বড় পালাবদল৷ এই নতুন সরকারের আমলে বাংলায় ছবি মুক্তি নিয়ে বিশেষ বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী৷
বৃহস্পতিবার, ছেলে নমশী চক্রবর্তীর ছবি ‘আখরি সাওয়াল’ এর প্রচারে শহরে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী
কলকাতা: আজ, বৃহস্পতিবার, ছেলে নমশী চক্রবর্তীর ছবি ‘আখরি সাওয়াল’ এর প্রচারে শহরে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী। উপস্থিত ছিলেন অভিনেতা নমশী চক্রবর্তী, সমীরা রেড্ডি,তৃধা চৌধুরী সহ ছবির পরিচালক। আখরি সওয়াল একটি আদ্যপ্রান্ত রাজনৈতিক ছবি। যেখানে মুখ্য চরিত্রে সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশী।
মিঠুন চক্রবর্তীর অনুরোধে অভিনেতার ছেলে নমশী চক্রবর্তীর ছবি ‘আখড়ি সওয়াল’-এর প্রচার অনুষ্ঠানে হাজির লকেট চট্টোপাধ্যায়। দীর্ঘদিন পর ছবির প্রচার অনুষ্ঠানে লকেট চট্টোপাধ্যায়।
বাংলায় এখন বিজেপি সরকার৷ ১৫ বছর পর বাংলার রাজনীতিতে বড় পালাবদল৷ এই নতুন সরকারের আমলে বাংলায় ছবি মুক্তি নিয়ে বিশেষ বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী৷ তিনি জানান যে বাংলায় পালাবদলের পর স্বাধীনভাবে সব ছবি মুক্তি পাবে। তিনি আরও বলেন যে এর আগে তৃণমূল জমানায় নমশী অভিনীত ছবি বেঙ্গল ফাইলস বাংলায় মুক্তির আলো দেখতে পায়নি। তৃণমূল সরকার বেঙ্গল ফাইলস বাংলায় দেখানোর অনুমতি পায়নি। তবে এবার বাংলায় পালাবদলের পর ভয় মুক্ত পরিবেশে বেঙ্গল ফাইলস নতুন করে রিলিজ করবে বলে জানান মিঠুন চক্রবর্তী। এছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কোনও স্বজনপোষণ বা ব্যানড কালচার আর থাকবে না বলেও এই মঞ্চ থেকে জানানো হয়। তিনি বলেন যে এতদিন যারা ক্ষমতাবানদের সঙ্গে তালে তাল মিলিয়ে এসেছেন, তারা এখন ক্ষমতা থেকে পিছলে পড়েছেন।
এবার বাংলায় পালাবদলের পর ভয় মুক্ত পরিবেশে বেঙ্গল ফাইলস নতুন করে রিলিজ করবে বলে জানান মিঠুন চক্রবর্তী
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে লকেট জানান, ‘নতুন সরকার টলিউডকে দুর্নীতিমুক্ত করবে, কোনও থ্রেট বা ব্যানড কালচার থাকবে না।’ তৃণমূল জামানায় লকেট নিজেও ব্যানড কালচারের শিকার, বিজেপি করতেন বলে অনেক ছবি থেকে ছেঁটে ফেলা হয়েছিল বলে অভিযোগ। সকলে সম্মিলিত ভাবে টলিউডের উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন লকেট। যদিও নিজে আবার অভিনয় করবেন কিনা এখনও সিদ্ধান্ত নেননি।
(Feed Source: news18.com)