IPL 2026 Viewership: বাপ রে, ৫০০ মিলিয়ন ভিউয়ারশিপ শুধু টিভিতেই, ১৯ বছরের আইপিএলে রেকর্ড দর্শকের ইতিহাস

IPL 2026 Viewership: বাপ রে, ৫০০ মিলিয়ন ভিউয়ারশিপ শুধু টিভিতেই, ১৯ বছরের আইপিএলে রেকর্ড দর্শকের ইতিহাস

IPL 2026 Viewership: ৫০০ মিলিয়ন দর্শক শুধু টিভিতেই দেখেছেন আইপিএল। ১৯ বছরের আইপিএলে রেকর্ড দর্শকই হয়েছে এবার। ইতিহাসের পাতায় থেকে যাবে এবারে লিগ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( Indian Premier League) ইতিহাসের পাতায় জায়গা করে নিল। ১৯ তম আইপিএলের (IPL 2026)  দর্শকসংখ্যা রেকর্ড করল। মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের জন্য আইপিএল শিরোনামে এসেছে আগেই আর এবার নজিরবিহীন বিশ্ব জুড়ে ভিউয়ারশিপেই ঝড় তুলে দিল। মুম্বই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দল শুরুতেই ছিটকে গিয়েছে আর ওদিকে আরসিবি দুর্বার গতিতে শীর্ষে উঠে এসেছে। যা দর্শকদের মনে বিরাট প্রভাব ফেলেছে। টুর্নামেন্টের সম্প্রচারকারী জিওস্টার (JioStar) জানিয়েছে এই লিগের ডিজিটাল মাধ্যমে দেখার সময় (ওয়াচ-টাইম) ৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে টেলিভিশনে দর্শকসংখ্যা ৫০০ মিলিয়নের মাইলস্টোন স্পর্শ করার পথে।

আইপিএলের সামগ্রিক ডিজিটাল পরিধি ১৫ শতাংশ বেড়েছে বলেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিওস্টার। এই পরিসংখ্যান লিনিয়ার টিভিতে প্রচারিত ৫১ ম্যাচ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত ৫৭ ম্যাচের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। কোম্পানির দাব, ‘সিটিভি-র (কানেক্টেড টিভি) পরিধি ২৫ শতাংশ বেড়েছে এবং ওয়াচ-টাইম বেড়েছে ২০ শতাংশ। আঞ্চলিক ভাষায় ম্যাচ দেখার সময়ের ক্ষেত্রে ৪২ শতাংশের এক চমকে দেওয়া লাফ দেখা যাচ্ছে।’

জিওস্টারের সেলভ হেড অনুপ গোবিন্দন বলছেন,  ‘প্রতিযোগিতার তীব্রতা প্রতি সপ্তাহে দর্শকদের কাছে পৌঁছনোর হার বাড়াতে সাহায্য করেছে। যা প্রমাণ করে যে, সবরকমের স্ক্রিন মিলিয়েই দর্শকরা এই টুর্নামেন্টের সঙ্গে কতটা গভীর ভাবে একাত্ম হতে পেরেছেন’। সম্প্রচারকারী সংস্থার আরও দাবি যে, গত মরসুমের তুলনায় ১২৫ জন নতুন বিজ্ঞাপনদাতার অংশগ্রহণের ফলেই এই গ্রোথ দেখা গিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে জিওস্টারের সঙ্গে ২২ জন স্পনসর জুড়েছে। অন্যদিকে লিনিয়ার টিভিতে যুক্ত হয়েছে ১৬ জন স্পনসর। এদের মধ্যে যেমন রয়েছে ভারতের ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলি, তেমনি আছে আধুনিক যুগের প্রযুক্তি-নির্ভর প্ল্যাটফর্মগুলিও—যা বিভিন্ন ব্র্যান্ডের কাছে আইপিএলের জাতীয় পর্যায়ের ব্যাপ্তি এবং ক্রমবর্ধমান গুরুত্বকেই তুলে ধরে।’

জিওস্টারের ‘চ্যাম্পিয়নস ওয়ালি ফিড’-এর মতো উদ্ভাবনগুলিই আইপিএলকে আরও আকর্ষণীয়। প্রাক্তন চ্যাম্পিয়ন সব ক্রিকেটাররা জুড়েছেন এখানে। রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, ইরফান পাঠান এবং আরও অনেকে। ভক্তদের জন্য তাঁদের গভীর বিশ্লেষণ, অজানা সব গল্প এবং রিয়েল-টাইম বা তাৎক্ষণিক ম্যাচের ভবিষ্যদ্বাণীও জমিয়ে দিয়েছে লিগ।

(Feed Source: zeenews.com)