IPL 2026 Viewership: বাপ রে, ৫০০ মিলিয়ন ভিউয়ারশিপ শুধু টিভিতেই, ১৯ বছরের আইপিএলে রেকর্ড দর্শকের ইতিহাস
IPL 2026 Viewership: ৫০০ মিলিয়ন দর্শক শুধু টিভিতেই দেখেছেন আইপিএল। ১৯ বছরের আইপিএলে রেকর্ড দর্শকই হয়েছে এবার। ইতিহাসের পাতায় থেকে যাবে এবারে লিগ। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( Indian Premier League) ইতিহাসের পাতায় জায়গা করে নিল। ১৯ তম আইপিএলের (IPL 2026) দর্শকসংখ্যা রেকর্ড করল। মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের জন্য আইপিএল শিরোনামে এসেছে আগেই আর এবার নজিরবিহীন বিশ্ব জুড়ে ভিউয়ারশিপেই ঝড় তুলে দিল। মুম্বই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দল শুরুতেই ছিটকে গিয়েছে আর ওদিকে আরসিবি দুর্বার গতিতে শীর্ষে…

