World Record: ১০ টি চার, ২ টি ছক্কা, পাকিস্তানি পুরুষ ক্রিকেটারদের নজির হল ম্লান, টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ফতিমা সানার

World Record: ১০ টি চার, ২ টি ছক্কা, পাকিস্তানি পুরুষ ক্রিকেটারদের নজির হল ম্লান, টি  টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ফতিমা সানার

মহিলা টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরি করে নজির ফাতিমা সানার এর পাশাপাশি এদিনের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ১৩৩ রানে হারিয়ে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে।

T20 মহিলাদের ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি ফতিমা সানার – Photo- File

Fatima Sana Created History: নিজের দেশের পুরুষ ক্রিকেটারদের টেক্কা দিয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিকে নতুন রেকর্ড গড়লেন ফতিমা সানা৷  পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা ইতিহাস তৈরি করেছেন। তিনি মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম অর্ধশতক করা বিশ্বের প্রথম খেলোয়াড় হয়েছেন। তাঁর এদিনের পারফরম্যান্সে তিনি নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের কিংবদন্তী ব্যাটসম্যান সোফি ডিভাইনকে ছাড়িয়ে গেছেন। ডিভাইন ভারতের বিপক্ষে ১৮ বলে অর্ধশতক করেছিলেন। ১৫ মে নতুন ইতিহাস লেখা হল করাচির মাটিতে৷  জিম্বাবোয়ে মহিলা দলের বিপক্ষে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করে পুরনো বিশ্ব রেকর্ডটি ভেঙেছেন ফাতিমা সানা।