College Admission: বিনা খরচে করা যাবে আবেদন! ১৮ মে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া, কী করতে হবে জানুন

College Admission: বিনা খরচে করা যাবে আবেদন! ১৮ মে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া, কী করতে হবে জানুন

College Admission: ১৮ মে পোর্টাল চালু হওয়ার পর ১ জুন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া। ৯ জুন প্রকাশিত হবে কলেজ ও কোর্সভিত্তিক মেধা তালিকা এবং আসন বণ্টনের তালিকা।

সরকারি সূচি অনুযায়ী, ১৮ মে পোর্টাল চালু হওয়ার পর ১৮ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া। ৯ জুন প্রকাশিত হবে কলেজ ও কোর্সভিত্তিক মেধা তালিকা এবং আসন বণ্টনের তালিকা। ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলবে। এরপর ২০ জুন আপডেটেড আসন বণ্টনের তালিকা প্রকাশ করা হবে এবং ২০ থেকে ২৩ জুন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ভর্তি সম্পন্ন হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

এছাড়াও ২৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া পড়ুয়াদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। আগামী ৬ জুলাই থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

ভর্তি হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। কাউন্সেলিং বা নথি যাচাইয়ের জন্য কলেজে সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন হবে না। এসএমএস ও ই-মেইলের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিটি ধাপের তথ্য জানানো হবে। ভর্তি সংক্রান্ত সমস্ত ফি অনলাইন পোর্টালের মাধ্যমেই জমা দিতে হবে। এছাড়া শিক্ষার্থীদের ধাপে ধাপে নির্দেশনা প্রদানের জন্য পোর্টালে ব্যবহারকারী নির্দেশিকা এবং টিউটোরিয়াল দেওয়া হয়েছে।

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। শিক্ষার্থীরা বাংলার উচ্চশিক্ষা পোর্টাল www.banglaruchchashiksha.wb.gov.in পোর্টাল অথবা সরাসরি https://wbcap.in/ এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে কোন‌ও ফি লাগবে না।

দেশের যে কোনও স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারতীয় শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বাধিক ২৫টি কোর্স বা প্রোগ্রামে আবেদন করার সুযোগ পাবেন।

College Admission: বিনা খরচে করা যাবে আবেদন! ১৮ মে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া, কী করতে হবে জানুন

শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে এবারও চালু থাকছে ‘WBCAP’ কেন্দ্রীয় অনলাইন অ্যাডমিশন পোর্টাল। তবে এই ব্যবস্থার বাইরে রাখা হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত কলেজ, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান, আইন কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ এবং ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি ও চারুকলা-সংক্রান্ত প্রতিষ্ঠানগুলিকে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই রাজ্যে শুরু হতে চলেছে কলেজে ভর্তির প্রক্রিয়া। রাজ্য উচ্চ শিক্ষা দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ মে থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এর আওতায় পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়-সহ মোট ৪৬০টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সাধারণ ডিগ্রি কলেজ ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনেও রয়েছে মোট ২৫টি কলেজ।

(Feed Source: news18.com)