
Ukrainian Drone Attacks on Russia: রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের। রাতভর মস্কোর কাছে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা জবাব দিয়েছে রুশ বাহিনীও। ইউক্রেনের তরফে ৫০০টি ড্রোন হামলা চালানো হয় বলে খবর। এর মধ্যে ১২০টি ড্রোনকে ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়ার উপর ইউক্রেনের হামলায় (Ukrainian Drone Attacks on Russia) অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে! বলা হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মাপের ড্রোন হামলা (one of the largest drone barrages) এটি! রাতভর বৃষ্টির মতো ঘটেছে এই আক্রমণ।
খিমকির একটি বাড়িতে ড্রোনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। আর একটি অ্যাপার্টমেন্ট বহুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আক্রমণে। রুশ সরকারি সংবাদমাধ্যম বলছে, রাতভর মস্কোর কাছে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা জবাব দিয়েছে রুশ বাহিনীও। ইউক্রেনের তরফে ৫০০ ড্রোন হামলা চালানো হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। এর মধ্যে ১২০টি ড্রোনকে ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সবচেয়ে বড় হামলা
বলা হচ্ছে, এক বছরের মধ্যে মস্কোর বুকে এটি সবচেয়ে বড় হামলা। সপ্তাহের শুরুতে ইউক্রেনের কিভে বড় হামলা চালিয়েছিল রুশ বাহিনী। ইউক্রেনের বায়ুসেনার দাবি, কিভ লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালিয়েছে মস্কো। সাতটি জায়গায় ড্রোন হামলা চালানো হয় তাদের তরফে। সেই হামলায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। এ বার রাশিয়ার রাজধানীতে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়ে তার জবাব দিল জেলেস্কির দেশ। ইউক্রেনের হামলায় খিমকি শহরে এক মহিলার মৃত্যু হয়েছে। মিটিসচিতে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমে উল্লেখ। মৃত্যু মোট তিনজনের, অন্তত ১২ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার রাত থেকেই
শনিবার রাত থেকেই হামলা শুরু করে ইউক্রেন। ৫৫৬টি ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকাকে নিশানা করেছিল। কিন্তু সব ক’টিকেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে খবর। যদিও পরে জানা যায়, ১২০টি ড্রোন গুলি করে নামানো সম্ভব হয়। ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন বসতি এলাকায় পড়ে এবং সেখানে আগুন লেগে যায়। এই ঘটনাতেও বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া যায়। হামলা হয়েছে একটি বিমানবন্দরেও। যদিও সেই হামলায় কেউ আহত হননি।
(Feed Source: zeenews.com)
