Tilak Verma-Sreeleela: তিলক ভার্মার সঙ্গে প্রেমের গুঞ্জন, মাত্র ২৪ বছরের শ্রীলীলা ২ সন্তানের মা!

Tilak Verma-Sreeleela: তিলক ভার্মার সঙ্গে প্রেমের গুঞ্জন, মাত্র ২৪ বছরের শ্রীলীলা ২ সন্তানের মা!

তিলক ভার্মার প্রেমিকা শ্রীলীলা, অন্তন এমনই গুঞ্জন৷ IPL মরশুমে তাঁর খেলা নিয়ে যত না আলোচনা হচ্ছে তাঁর থেকে বেশি আলোচিত হচ্ছে তাঁর লাভ লাইফ! শ্রীলীলা শুধু নায়িকাই নন তিনি আবার ডাক্তারিও৷ রয়েছে এমবিবিএস ডিগ্রি৷

এই অভিনেত্রী গত ২ বছরে তিনটি মেগা বাজেট প্যান ইন্ডিয়া ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। তবে এই তিনটি ছবিই বক্স অফিসে ফ্লপ। কিন্তু কাজ ও অভিনয়ের কারণে তিনি হিট। ২৩ বছর বয়সী এই অভিনেত্রী ২০২২ সালে দুটি বিশেষভাবে সক্ষম শিশুকে দত্তক নিয়ে সাধারণ মানুষের মন জয় করেছিলেন।

এই অভিনেত্রীর নাম শ্রীলীলা। শ্রীলালা ‘পুষ্প ২: দ্য রুল’-এর ‘কিসিক’ গানের জন্য এখন খবরের শীর্ষে। তিনি এই প্যান ইন্ডিয়া ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে একটি আইটেম নম্বর করছেন। এই অভিনেত্রীর কথা খুব কম মানুষই জানেন। এবার জানুন শ্রীলীলার সম্পর্কে, যা শুনলে আপনি অবাক হবেন।

ভারতীয় দলের ক্রিকেটার এবং নতুন প্রজন্মের ক্রাশ তিলক ভার্মা৷ IPL মরশুমে তাঁর খেলা নিয়ে যত না আলোচনা হচ্ছে তাঁর থেকে বেশি আলোচিত হচ্ছে তাঁর লাভ লাইফ! তিনি নাকি প্রেম করছেন, তাও আবার এক নায়িকার সঙ্গে৷ নায়িকার নাম শ্রীলীলা৷ মূলত দক্ষিণী নায়িকা তিনি৷ পুষ্পা ছবির মাধ্যমে গোটে দেশে পরিচিতি পান শ্রীলীলা৷ এখন বলিউডেও কাজ করছেন৷

সিনেমা এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলা যখন প্রথম বছরে, তখন তিনি ‘কিস’ ছবির শুটিং শুরু করেন। শ্রীলীলা ১৪ জুন ২০০১ সালে আমেরিকার মিশিগানে জন্মগ্রহণ করেন। তার মা স্বর্ণলথা ব্যাঙ্গালোরের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

ব্যবসায়ী সুরাপানেনি শুভকর রাও থেকে তাঁর মায়ের বিবাহবিচ্ছেদের পর শ্রীলীলার জন্ম হয়। শ্রীলীলা শৈশবে ভরতনাট্যম শিখেছিলেন। তিনি ডাক্তার হতে চেয়েছিলেন। ২০২১ সালে, তিনি এমবিবিএসের শেষ বর্ষে ছিলেন। তবে তিনি পড়াশোনা শেষ করেছেন কি না তা জানা যায়নি। শ্রীলীলা এখন সিনেমার জগতের একটি বড় নাম।

(Feed Source: news18.com)