“ক্রিকেট আমাকে জীবন শিখিয়েছে, ক্রিকেটই আমার জীবন”, আইপিএলের মাঝেই অবসর ভারতীয় তারকার

“ক্রিকেট আমাকে জীবন শিখিয়েছে, ক্রিকেটই আমার জীবন”, আইপিএলের মাঝেই অবসর ভারতীয় তারকার

Indian Cricketer Announce Retirement: চলতি আইপিএলের মাঝেই নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল ভারতীয় তারকা। সোশ্যাল মিডিয়ায় জানালেন অবসরের সিদ্ধান্ত।

বিজয় শঙ্কর

আইপিএলের মাঝেই ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয়, তামিলনাড়ু এবং ত্রিপুরার অভিজ্ঞ অলরাউন্ডার বিজয় শঙ্কর। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি নিজের অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তবে কেবল ক্রিকেটকে বিদায় জানানোই নয়, তিনি স্পষ্ট করেছেন যে জীবনের নতুন কোনো সুযোগের সন্ধান এবং ‘আরও বেশি ক্রিকেট খেলার’ তাগিদ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিদায়বেলায় তাঁর সেই পরিচিত ‘থ্রিডি ক্রিকেটার’ নামেই সই করেছেন তিনি, যা একসময় তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ট্রোলিংয়ের হাতিয়ার ছিল।