উল্টো লিখলেও দেখায় পুরো সোজা! রয়েছে এমন একটি ভাষা, জানা আছে কি আপনার?

উল্টো লিখলেও দেখায় পুরো সোজা! রয়েছে এমন একটি ভাষা, জানা আছে কি আপনার?

Knowledge Story: সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জ্ঞান খুবই প্রয়োজন। তেমনই একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন হল ভারতে রয়েছে এমন একটি ভাষা, যা ইংরেজিতে উল্টে লিখলেও সোজা দেখায়।

১৪০ কোটির দেশ এই ভারতবর্ষ। এখানে যেমন রয়েছে নানা ভাষা, নানা মত আর নানা পরিধানের বৈচিত্র্য, তেমনই সাধারণ জ্ঞানের ভাণ্ডারও এই দেশকে ঘিরে কম নয়। তবে আমাদের এই চেনা ভারতেরই এমন অনেক অজানা সাধারণ জ্ঞানের বিষয় রয়েছে, যা আমাদের প্রায়শই অবাক করে দেয়।

বর্তমান যুগ তীব্র প্রতিযোগিতার। চাকরির বাজারের পরিস্থিতি এখন বেশ কঠিন। ফলে যেকোনো সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষায় সফল হতে গেলে নিজেকে সঠিকভাবে তৈরি করা অত্যন্ত প্রয়োজন। আর এই প্রস্তুতির ক্ষেত্রে সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে গভীর জ্ঞান থাকাটা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

চাকরির পরীক্ষার তেমনই একটি আকর্ষণীয় প্রশ্ন হলো—এমন একটি ভাষা রয়েছে, যার নাম ইংরেজিতে উল্টো করে লিখলেও হুবহু একই থাকে। শুনতে অবাক লাগলেও এই ধাঁধার মতো প্রশ্নের উত্তরটি কিন্তু অনেকেরই অজানা। ভারতের সেই বিশেষ ভাষাটি হলো ‘মালায়ালম’।

আসলে ইংরেজি অক্ষরে যদি আপনি মালায়ালম বা ‘Malayalam’ লেখেন, তবে খেয়াল করবেন এটিকে বাঁ দিক থেকে বা ডান দিক—যেদিক থেকেই পড়া হোক না কেন, অক্ষরের সাজানো এবং উচ্চারণ একই থাকবে। অর্থাৎ, শব্দটিকে উল্টে লিখলেও তা সোজা শব্দের মতোই দেখায়।

ভৌগোলিক দিক থেকে মালায়লাম হলো একটি প্রাচীন দ্রাবিড় ভাষা। এটি মূলত ভারতের কেরালা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে মালয়ালী জনগণের দ্বারা বহুল প্রচলিত। ভাষাটি ভারতের ২২টি নির্ধারিত সরকারি ভাষার অন্যতম এবং এর গুরুত্ব বিবেচনা করে ২০১৩ সালে একে “ভারতের শাস্ত্রীয় ভাষা” হিসেবে মনোনীত করা হয়েছিল।

(Feed Source: news18.com)