Ms Dhoni : ধোনি কি আর পরের আইপিএলে খেলবেন? লাখ টাকার প্রশ্ন, গোটা দেশকে উত্তর জানিয়ে গেলেন সিএসকে ক্যাপ্টেন

Ms Dhoni : ধোনি কি আর পরের আইপিএলে খেলবেন? লাখ টাকার প্রশ্ন, গোটা দেশকে উত্তর জানিয়ে গেলেন সিএসকে ক্যাপ্টেন

Ms Dhoni : ধোনি কি আর পরের আইপিএলে খেলবেন? লাখ টাকার প্রশ্ন, গোটা দেশকে উত্তর জানিয়ে গেলেন সিএসকে ক্যাপ্টেন

আইপিএলের ১৯তম মরসুমে এমন এক কাণ্ড ঘটল, যা এই প্রথম। চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি পুরো টুর্নামেন্টে একটি ম্যাচেও মাঠে নামেননি। ধোনির এই অনুপস্থিতির প্রভাব দলকে ভোগ করতে হয়েছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮৯ রানের বড় হারের পর চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২৬ প্লে-অফ অভিযান শেষ হল। এই হতাশাজনক হারের পর দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সমর্থকদের ধোনির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেন।

Ms Dhoni : ধোনি কি আর পরের আইপিএলে খেলবেন? লাখ টাকার প্রশ্ন, গোটা দেশকে উত্তর জানিয়ে গেলেন সিএসকে ক্যাপ্টেন

গায়কোয়াড়কে জিজ্ঞাসা করা হয়, ধোনি ২০২৭ মরসুমে সিএসকের হয়ে ফিরবেন কি না! তখন তিনি স্পষ্ট জানান, এই বিষয়ে ধোনির সিদ্ধান্ত আগামী বছরই জানা যাবে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেন, “এর উত্তর আপনি আর আমি আগামী বছরই জানতে পারব। এই মরসুমে আমরা ওর অভাব ভীষণভাবে অনুভব করেছি। শেষ ওভারগুলোতে ক্রিজে শুধু উপস্থিত থাকলেও ও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আগামী মরসুম নিয়ে এখনই কিছু বলা কঠিন, তবে আমাদের বর্তমান দল নিয়ে আমি খুবই সন্তুষ্ট।”

সাই সুদর্শন ও অধিনায়ক শুভমন গিলের অর্ধশতক এবং তাদের শতরানের জুটির পর মহাম্মদ সিরাজ ও রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে গুজরাত টাইটান্স এদিন চেন্নাই সুপার কিংসকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে নিজেদের জায়গা ধরে রাখল। এই জয়ের ফলে ১৪ ম্যাচে গুজরাতের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮ এবং তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট রয়েছে, তবে ভালো নেট রান রেটের কারণে তারা শীর্ষে আছে।

এই হারের সঙ্গে সঙ্গেই চেন্নাই সুপার কিংসের নকআউট পর্বে ওঠার শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। তারা ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। রুতুরাজ গায়কোয়াড়ের মন্তব্য থেকে স্পষ্ট, সিএসকে শিবিরে এখনও মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ধোনির অনুপস্থিতি শুধু মাঠে দলের ভারসাম্য নষ্ট করেনি, সমর্থকদেরও হতাশ করেছে।

এখন ক্রিকেট বিশ্বের নজর আগামী বছরের মেগা নিলাম এবং ধোনির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। তিনি আবার মাঠে ফিরবেন নাকি পুরোপুরি মেন্টরের ভূমিকাতেই থাকবেন, সেটা জানতে হলেও এক বছর অপেক্ষা করতে হবে। তবে অনেকে বলছেন, ধোনির কার্যত নীরবেই অবসর নিয়েছেন আইপিএল থেকে।

(Feed Source: news18.com)