
ময়ুখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, উত্তর ২৪ পরগনা: সঠিক সময়ে বেতন (Salary) না মেলার অভিযোগ। বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা। গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। ঘটনাস্থলে চেয়ারম্যানকে আসতে হবে বলে দাবি, এলাকায় পৌঁছল পুলিশ।
উত্তর দমদম পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে অস্থায়ী কর্মচারীরা। সঠিক সময় সঠিক বেতন না মেলার কারণেই বিক্ষোভ প্রদর্শন। শুক্রবার সকাল থেকে পৌর পরিষেবা বন্ধ রেখে পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন পুরসভার অস্থায়ী মহিলা ও পুরুষ কর্মচারীরা।তাদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে তারা সঠিক সময় তাদের নির্দিষ্ট বেতন পাচ্ছেন না। এক এক সময় এক এক রকম বেতন দেওয়া হচ্ছে। গতকাল অর্ধেক বেতন তারা পেয়েছে। কিছুদিন আগে তারা বেতন বাড়ানোর দাবিতে স্মারক লিপিও জমা দিয়েছিলেন। কিন্তু তারপরও তারা অর্ধেক বেতন পান। তার কারণেই এদিন তাদের এই বিক্ষোভ আন্দোলন। পৌরসভার গেটের বাইরে তালা ঝুলিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভে পৌর কর্মচারীরা।
প্রশ্ন : আপনাদের অভিযোগ কী ?
পুরসভার কর্মী : আমাদের অভিযোগ হচ্ছে, আমরা দীর্ঘদিন, পুরসভায় কর্মরত অস্থায়ী কর্মচারীগণ, আমরা আমাদের স্যালারি থেকে বঞ্চিত হচ্ছি। দীর্ঘ ৫ বছর আমাদের একটা টাকাও বাড়েনি। এবং আমরা যে বেতনটা পাই, সেটা মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোনও দিন ওনারা দিচ্ছেন।
প্রশ্ন : কতদিনের স্যালারি বাকি ?
পুরসভার কর্মী : আমাদের ২ মাসের,…এই যে ৫১ দিন করেছে, আমাদের হাফ স্যালারি অ্যাকাউন্টে ঢুকিয়েছে, ওনাদের যা খুশি তাই, ওনারা করে যাচ্ছেন।
প্রশ্ন: চেয়ারম্যান বিধান বিশ্বাস কী বলছেন ?
পুরসভার কর্মী : ওনার তরফ থেকে আমরা কোনও সদ্দুত্তর পাইনি। সকাল থেকে আমরা এখানে…
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নানা পুরসভায় সামনে আসছে বিভিন্ন অনিয়মের অভিযোগ। এই প্রেক্ষাপটেই হুগলির বাঁশবেড়িয়া পুরসভাতে প্রকাশ্যে এসেছে আর্থিক সঙ্কট ও অনিয়মের অভিযোগ। পুরসভা চালাতে এবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দ্বারস্থ বাঁশবেড়িয়ার পুরসভার তৃণমূলের পুরপ্রধান।রাজ্যের অধিকাংশ পুরসভা এখনও তৃণমূলের হাতে।কিন্তু, রাজ্যের ক্ষমতার পালাবদলের পর পুরসভার সমীকরণও বদলাতে শুরু করেছে। তৃণমূল পরিচালিত পুরসভায় দুর্নীতি নিয়ে সরব হতে শুরু করেছেন তৃণমূল নেতারাই।
(Feed Source: abplive.com)
