Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, উত্তর ২৪ পরগনা:  সঠিক সময়ে বেতন (Salary) না মেলার অভিযোগ। বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা। গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। ঘটনাস্থলে চেয়ারম্যানকে আসতে হবে বলে দাবি, এলাকায় পৌঁছল পুলিশ। উত্তর দমদম পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে অস্থায়ী কর্মচারীরা। সঠিক সময় সঠিক বেতন না মেলার কারণেই বিক্ষোভ প্রদর্শন। শুক্রবার সকাল থেকে পৌর পরিষেবা বন্ধ রেখে পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন পুরসভার অস্থায়ী মহিলা ও পুরুষ কর্মচারীরা।তাদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে তারা সঠিক…

Read More

Pakistan: অগ্নিগর্ভ পাকিস্তানে এবার বিক্ষোভের মুখে খোদ প্রেসিডেন্টের মেয়ে!
Pakistan: অগ্নিগর্ভ পাকিস্তানে এবার বিক্ষোভের মুখে খোদ প্রেসিডেন্টের মেয়ে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অগ্নিগর্ভ পাকিস্তান। পরিস্থিতি এমনই যে, এবার বিক্ষোভের মুখে পড়লেন খোদ পাক প্রেসিডেন্ট  আসিফ আলি জ়ারদারির মেয়ে আসিফা ভুট্টোর! ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার করাচি থেকে সিন্ধের নবাবশাহে যাচ্ছিলেন আসিফা। তখন সিন্ধ ক্যানাল প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ চলছিল। খোদ প্রেসিডেন্টের মেয়েকেই রেয়াত করেননি বিক্ষোভকারীরা।জামশোরো টোল প্লাজ়ার কাছে তাঁর কনভয় থামানো হয়। কনভয় ঘিরে চলে বিক্ষোভ। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে নিরাপত্তাবাহিনী। উত্তেজিত জনতাকে সরিয়ে আসিফার গাড়িটিকে নিরাপদ…

Read More

আদালতে পার্থকে ফের ‘চোর চোর’ স্লোগান, সঙ্গে প্রশ্ন, কালীঘাটে কত টাকা পাঠালি?
আদালতে পার্থকে ফের ‘চোর চোর’ স্লোগান, সঙ্গে প্রশ্ন, কালীঘাটে কত টাকা পাঠালি?

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে আদালত চত্বরে উঠল চোর চোর স্লোগান। সোমবার পার্থকে আদালত থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় ২ ব্যক্তি তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সঙ্গে স্লোগান দিতে থাকেন, ‘চোর চোর, পার্থ চোর।’ এদিন আলিপুর আদালতে ঢোকার সময় বেশ খোসমেজাজে ছিলেন পার্থ। সাংবাদিকদের রবীন্দ্রনাথের কবিতার পংতি শুনিয়ে আদালতে ঢোকেন তিনি। কিন্তু বিপত্তি বাঁধে বেরনোর সময়। আগে থেকে কোর্ট লক আপের বাইরে হাজির ছিলেন ২ ব্যক্তি। পার্থকে বেরোতে দেখেই ‘চোর…

Read More

নবান্নে সফল হল না কুড়মিদের বৈঠক, রাজ্যের বিরুদ্ধে অসন্তোষ চরমে, ফের কি অবরোধ?
নবান্নে সফল হল না কুড়মিদের বৈঠক, রাজ্যের বিরুদ্ধে অসন্তোষ চরমে, ফের কি অবরোধ?

কুড়মি সম্প্রদায়ের সঙ্গে বৈঠক ছিল রাজ্য সরকারের। এই বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। তবে বৈঠক শেষ করে বেরিয়ে কুড়মি নেতারা জানিয়ে দিলেন রাজ্য সরকারের প্রস্তাবে তারা একেবারেই খুশি নন। সেক্ষেত্রে এবার পরিস্থতি কোন দিকে যায় সেটাই দেখার। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক ছিল কুড়মি সম্প্রদায়ের। এদিকে বৈঠক শেষ করে বেরিয়ে কুড়মি সম্প্রদায়ের নেতা রাজেশ মাহাতো জানিয়ে দেন, বৈঠক সফল হয়নি। তিনি জানিয়ে দেন, আদিবাসী উন্নয়ন মন্ত্রক সিআরআই রিপোর্টের যে জাস্টিফিকেশ চেয়েছে তা রাজ্য সরকার দেয়নি। আলোচনা করে…

Read More

রেজিস্ট্রারকে বরখাস্ত করেছেন উপাচার্য, এবার তাঁর পদত্যাগ চাইলেন অধ্যাপকরা
রেজিস্ট্রারকে বরখাস্ত করেছেন উপাচার্য, এবার তাঁর পদত্যাগ চাইলেন অধ্যাপকরা

পশ্চিম বর্ধমান: উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বরখাস্ত করার প্রতিবাদে শুরু হয়েছে আন্দোলন। আন্দোলনে যোগ দেওয়া অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় কর্মীদের অভিযোগ, উপাচার্য একাধিক অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত। তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারছেন না। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত অধ্যাপক ও শিক্ষাকর্মীরা সাংবাদিক সম্মেলন করে উপাচার্য সাধন চক্রবর্তীকে বরখাস্তের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ‘ভিসি গো ব্যাক’ লেখা প্ল্যাকার্ড হাতে তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই আন্দোলনের শুরুটা বেশ কিছুদিন আগে। আন্দোলনে অংশ নেওয়া অধ্যাপক ও…

Read More

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী, মারমুখী পুলিশ হিঁচড়ে তুলল ভ্যানে
চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী, মারমুখী পুলিশ হিঁচড়ে তুলল ভ্যানে

আজ, মঙ্গলবার ২০১৬ সালের এসএলএসটি উত্তীর্ণ বঞ্চিত প্রাইমারি চাকরি প্রার্থীদের আচার্য ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল সল্টলেকে। করুণাময়ী এবং সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনে বিশাল পুলিশ বাহিনী চলে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে চাকরি প্রার্থীদের তোলা হয় পুলিশের গাড়িতে। এদিন চাকরির দাবিতে এদের বিকাশ ভবন পর্যন্ত যাবার কথা ছিল। প্রথমে পুলিশ তাঁদের সরে যেতে অনুরোধ করে। কিন্তু পুলিশের অনুরোধ বিক্ষোভকারীরা শুনতে রাজি হন না। তারপরই পুলিশ বিক্ষোভ তুলে দেওয়ার…

Read More

‘দিদির সুরক্ষা করতে গিয়ে নিজেদেরই সুরক্ষা বিপন্ন’, শতাব্দীকে ঘিরে বিক্ষোভ নিয়ে কটাক্ষ রাহুলের
‘দিদির সুরক্ষা করতে গিয়ে নিজেদেরই সুরক্ষা বিপন্ন’, শতাব্দীকে ঘিরে বিক্ষোভ নিয়ে কটাক্ষ রাহুলের

রামপুরহাট : ফের ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। এবার রামপুরহাটের মেলেরডাঙায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে (Satabdi Roy) ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। মেলেরডাঙা থেকে রামপুরহাটের (Rampurhat) রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর রামপুরহাটের বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। এনিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। কী বলছেন বিক্ষোভকারীরা ? মেলেরডাঙায় এক বিক্ষোভকারী সাংসদের সামনে দাঁড়িয়েই বলতে থাকেন, আপনি যতদিন এখানে আছেন, ততদিন আপনাকে বলছি যে, রাস্তার ব্যবস্থা করুন। এখানে আপনি…

Read More

Accident: বছরের প্রথম দিনে নিউটাউনে আলিয়ার ছাত্রকে পিষে দিল বেপরোয়া গাড়ি, অবরোধ
Accident: বছরের প্রথম দিনে নিউটাউনে আলিয়ার ছাত্রকে পিষে দিল বেপরোয়া গাড়ি, অবরোধ

বছরের প্রথম দিনে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার নিউটাউনে। নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। ১লা জানুয়ারি সন্ধ্যায় বেপরোয়া গাড়ি পিষে দিল তাকে। অন্যান্য় পড়ুয়াদের দাবি, প্রায় ১৫ মিনিট তিনি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তখনও পুলিশ আসেনি। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম শাকিল আহম্মদ। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোর বিভাগের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকালে তিনি বিশ্ববিদ্যালয়ের কাছেই সার্ভিস রোড ধরে হাঁটছিলেন। তিনি বিকাল সাড়ে চারটে…

Read More

এবার শিশির মণ্ডলকে স্কুল থেকে বহিষ্কারের দাবি, বিক্ষোভ ছাত্রছাত্রীদের !
এবার শিশির মণ্ডলকে স্কুল থেকে বহিষ্কারের দাবি, বিক্ষোভ ছাত্রছাত্রীদের !

রানা দাস, দাঁইহাট : চাকরি চাওয়ায় তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল পেশায় স্কুল শিক্ষক, দাঁইহাট পুরসভার (Dainhat Municipality) প্রাক্তন চেয়ারম্যান শিশির মণ্ডলের (Sisir Mondal) বিরুদ্ধে। এবার তাঁকে স্কুল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন তাঁরই ছাত্রছাত্রীরা। সূত্রের খবর, শিশির মণ্ডলের দেহরক্ষী প্রত্যাহার করা হয়েছে। তরুণীকে কু প্রস্তাব দেওয়ার ভাইরাল ভিডিও ও অডিও সামনে আসায়, দলের নির্দেশে আগেই পদত্যাগ করতে হয়েছে তৃণমূল নেতা ও পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলকে। এবার শিক্ষক শিশির মণ্ডলকে স্কুল থেকে বহিষ্কারের দাবি তুললেন তাঁরই…

Read More

মদ্যপ অবস্থায় মেট্রো চালানোর অভিযোগ, খুলল না গেট, বরাহনগরে বিক্ষোভ যাত্রীদের
মদ্যপ অবস্থায় মেট্রো চালানোর অভিযোগ, খুলল না গেট, বরাহনগরে বিক্ষোভ যাত্রীদের

কলকাতা মেট্রোতে ভয়াবহ কাণ্ড ঘটে গেল। আর তার জেরে আতঙ্কে পড়েছেন যাত্রীরা। তবে এবার যান্ত্রিক গোলযোগ বা আত্মহত্যার ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাতের মেট্রো মদ্যপ অবস্থায় চালালেন চালক। এই অভিযোগ সামনে আসতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক দানা বেঁধেছে। মঙ্গলবার রাতে নোয়াপাড়া স্টেশন এসে গেলেও না মেট্রো দাঁড়াল, না তার দরজা খুলল। ঠিক কী ঘটেছে মেট্রো রেলে?‌ যাত্রীদের সূত্রে খবর, মঙ্গলবার রাতে গেট খোলা রেখেই বরাহনগর পর্যন্ত ছুটে চলে মেট্রো রেল। এমনকী নোয়াপাড়া স্টেশনে মেট্রোর গেট না খোলায় নামতে পারেননি একাধিক যাত্রী।…

Read More