Shatrughan Sinha Praises Nitish Kumar: নীতীশকে প্রশংসায় ভরিয়ে হঠাৎ পোস্ট তৃণমূল সাংসদ শত্রুঘ্নের! শুরু জোর জল্পনা, জবাব চাইবে দল
বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ-এর বিপুল জয় ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷নীতীশের প্রশংসায় শত্রুঘ্ন৷ বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফেরার জন্য নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা৷ শুধু অভিনন্দন জানানোই নয়, ফের বিহারের মসনদে ফিরতে চলা নীতীশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আসানসোলের তৃণমূল সাংসদ৷ বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ-এর বিপুল জয় ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা দাবি করেছেন, বিহারে বিপুল জয়ের পর…







