Sheikh Hasina: দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান হাসিনা, ফের উত্তাল হতে চলেছে বাংলাদেশের রাজনীতি?

Sheikh Hasina: দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান হাসিনা, ফের উত্তাল হতে চলেছে বাংলাদেশের রাজনীতি?

 

Sheikh Hasina: শেখ হাসিনার দেশছাড়া, তাঁর মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি দলের অধিকাংশ কর্মী সমর্থককে জেলে পুরে দিয়েছে নতুন সরকার। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গণ আন্দোলনের জেরে দেশছাড়া হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরে দেশের শাসকদল বদল হয়েছে। ক্ষমতায় এসেছেন তারেক রহমান। নতুন সরকার ক্ষমতায় আসার পরই শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। তাঁর ডিপ্লাম্যাটিক পাসপোর্ট বাতিল হয়েছে। বেশকিছু মামলায় তার মৃত্য়ুদণ্ডও হয়েছে। এবার সেই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশ ফিরতে চান শেখ হাসিনা। এমনটাই দাবি করেছেন টাইমস অব বাংলাদেশে। তাদের দাবি, শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন এমন একজন আওয়ামী লীগ নেতা এমনটাই ওই সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন।

আওয়ামী লীগের ওই নেতা ওই সংবাদমাধ্যম জানিয়েছেন, দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। এমনটি এর জন্য তিনি বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। তাঁর এখন যা বয়স তাতে তিনি হয়তো খুব বেশি দিন বাঁচবেন না। তাই দেশে ফিরে গণতন্ত্রের জন্য প্রাণ পর্যন্ত দিতে রাজি।

শেখ হাসিনার দেশছাড়া, তাঁর মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি দলের অধিকাংশ কর্মী সমর্থককে জেলে পুরে দিয়েছে নতুন সরকার। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। ফলে আওয়ামী লীগদের এখন ছন্নছাড়া অবস্থা। এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ বলেও ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এরকম এক পরিস্থিতিতে দেশ ফেরার কথা বলছেন হাসিনা। তাঁর এই বক্তব্য নিয়ে সন্ধিহান বিভিন্ন  মহল।

এদিকে, গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শেখ হাসিনাকে আইনি ভাবেই ফেরত চাই। চাই তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হোন।

অন্যদিকে, বাংলাদেশের একাংশের মতে হাসিনার ওই দেশে ফেরার ইচ্ছের মধ্যে কোনও সত্য নেই। বাংলাদেশের এক দৈনিকে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, ক্ষমতার শেষ ১৫ বছরে মুখের জোরে শেখ হাসিনা টিকে ছিলেন। এখনো মুখের জোরে কর্মীদের চাঙ্গা করতে চাইছেন। উনি যে দেশে ফিরবেন তার বিশ্বাসযোগ্য কোনও উপাদান দেখছি না। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না তা বড়কথা নয়। বরং তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বড় কাজ।

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। তাঁর বিরুদ্ধে গণহত্যা, হত্যার নির্দেশ ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি গুমখুন-সহ বহু মামলা রয়েছে। রয়েছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জমি কেলেঙ্কারির মামলাও। এখন শেখ হাসিনা দেশে ফিরলে কি তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবি, প্রথমেই তাঁকে আত্মসমর্পণ করতে হবে। তাঁর বিরুদ্ধে গুমখুন ও দুর্নীতির মামলাগুলো উঠবে। আপিল করার সময়সীমা শেষ হয়ে গেছে। তবে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

(Feed Source: zeenews.com)