বিদ্যাঞ্জলি প্রকল্প এবার বাংলায়…! কী এই সরকারি স্কিম? কারা, কী ভাবে করবেন আবেদন! দেখে নিন জরুরি আপডেট

বিদ্যাঞ্জলি প্রকল্প এবার বাংলায়…! কী এই সরকারি স্কিম? কারা, কী ভাবে করবেন আবেদন! দেখে নিন জরুরি আপডেট

Vidyanjali Scheme In Bengal: স্কুলে স্কুলে খুশির খবর! বাংলায় এবার কার্যকর ‘বিদ্যাঞ্জলি প্রোগ্রাম’। পোর্টাল থেকে করতে হবে রেজিস্ট্রেশন। কারা পাচ্ছেন সুবিধা? কী ভাবে আপনিও নাম নথিভুক্ত করবেন এই সুবিধা পেতে? জানুন সঠিক নিয়ম।

স্বাস্থ্য থেকে শিক্ষা। বাংলায় মানুষের সর্বাঙ্গীন উন্নয়নের প্রতিশ্রুতি পালনে শুরু থেকেই অগ্রাধিকার দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট মিটিং থেকেই এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। জানিয়েছেন কেন্দ্রের সব জনকল্যাণকারী প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী এবং তিনি ও তাঁর সরকার তা নিশ্চিত করবে

বিদ্যাঞ্জলি প্রকল্প কী?রাজ্য স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের আরও একটি প্রকল্প কার্যকরী হল রাজ্যে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে চালু হতে চলেছে ‘বিদ্যাঞ্জলি প্রোগ্রাম’। স্কুলের উন্নয়নে এবার অংশ নিতে পারবেন স্বেচ্ছাসেবক, সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান।

সেই মতো রাজ্যে সরকার বদল হতেই একে একে প্রতিশ্রুতি পালনের পাশাপাশি নতুন নতুন প্রকল্প চালু করছে শুভেন্দু অধিকারী সরকার। এবার শিক্ষা ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কার্যকর করতে চলেছে সরকার।

বিদ্যাঞ্জলি প্রকল্প এবার বাংলায়…! কী এই সরকারি স্কিম? কারা, কী ভাবে করবেন আবেদন! দেখে নিন জরুরি আপডেট

কী কী থাকছে এই কর্মসূচিতে?শিক্ষা, প্রশিক্ষণ, ক্যারিয়ার গাইডেন্স-সহ বিভিন্ন পরিষেবামূলক কাজে স্বেচ্ছাসেবক, সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির যুক্ত হওয়ার সুযোগ থাকছে এই কর্মসূচিতে।

কোন কোন ক্ষেত্রে বেসরকারি ও স্বেচ্ছাসেবক সংস্থা অংশ নিতে পারবে?১) স্কুলে বেঞ্চ, ফ্যান, কম্পিউটার, ডিজিটাল সরঞ্জাম, খেলাধুলার সামগ্রীও দেওয়া যাবে এই প্রকল্পের অধীনে।২) পরিকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজেও সাহায্য করতে পারবেন স্বেচ্ছাসেবীরা।

কী ভাবে করবেন আবেদন?Vidyanjali Portal-এ UDISE+ কোড দিয়ে স্কুলগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে।এরপর স্কুলের প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবকদের শর্টলিস্ট করে বৈঠক করবে স্কুল কর্তৃপক্ষ।যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাইয়ের পরই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।রাজ্যের সব জেলায় এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।

প্রসঙ্গত, যদিও বিদ্যাঞ্জলি প্রোগ্রাম কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। তবে এবার এই রাজ্যেও চালু হতে চলেছে এই সুবিধা। আগামী দিনে বেসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে চালু হতে চলেছে বিদ্যঞ্জলি প্রোগ্রাম।

জানা যাচ্ছে, স্কুলের উন্নয়নের স্বার্থে এই বিশেষ প্রোগ্রামে অংশ নিতে পারবে স্বেচ্ছাসেবক, কোনও সংস্থা এমনকি বেসরকারি প্রতিষ্ঠানও। এর জন্য অবশ্য নির্দিষ্ট পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করাতে হবে স্কুলগুলিকে।

(Feed Source: news18.com)