সলমনের একা থাকার পোস্ট ভাইরাল, উদ্বিগ্ন রাখী সবন্তও? বললেন..

সলমনের একা থাকার পোস্ট ভাইরাল, উদ্বিগ্ন রাখী সবন্তও? বললেন..

  • সলমনের একাকিত্বের পোস্ট দেখে রাখী সবন্তের বিয়ের পরামর্শ।
  • সলমন খান জানান, তিনি একা নন, ভক্তরাই তার পরিবার।
  • রাখী সবন্ত বিজয় ও তৃষার দ্রুত বিয়ের প্রস্তাব দিয়েছেন।
  • রাখী বিজয়কে দলনেতা হিসেবে যোগ্য এবং তৃষাকে ভালো মনের মানুষ বলেছেন।

কলকাতা: সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকার… সবক্ষেত্রেই শিরোনামে থাকতে জানেন তিনি। রাখী সবন্ত (Rakhi Sawant)। ব্যক্তিগত সম্পর্ক হোক বা কাজের ক্ষেত্র… রাখী সবন্তের কাজ হামেশাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন সলমন খান (Salman Khan)। সেখানে তিনি একাকিত্বের ইঙ্গিত দিয়েছিলেন। সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবি দেখেই মজার মন্তব্য করলেন রাখী সবন্ত। সলমনের সঙ্গে রাখী সবন্তের সম্পর্ক যে ভাল, তা আগেই বারে বারে বলেছেন রাখী। আর এবার, সলমনের একাকিত্বের হদিশ পেয়ে, সলমনকে বিয়ে করার পরামর্শ দিলেন রাখী সবন্ত!

সলমনের উদ্দেশে রাখী সবন্তের বার্তা!

সদ্যই পাপারাৎজিদের সঙ্গে কথা বলেছেন রাখী, যেমন তিনি হামেশাই করে থাকেন। আর সলমনের পোস্ট নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভাইজান, আপনি একা। আপনার ওমেগা 3 বেড়েছে। মাথা গরম হয়ে গিয়েছে, তাই আপনি এসব বলছেন। ভাইজান, আপনি তাড়াতাড়ি বিয়ে করুন। আমি ভাইয়ের জন্য মেয়ে খুঁজছি।’ সোশ্যাল মিডিয়ায় সলমনের পোস্ট নিয়ে এতটাই জল্পনা শুরু হয়েছিল যে, শেষে মাঠে নামতে হয় খোদ সলমন খানকেই। তিনি একাকিত্বের পোস্টের ব্যাখ্যা পর্যন্ত দেন সোশ্যাল মিডিয়ায়। সলমন লিখেছিলেন, ‘আরে বন্ধু, ওই পোস্টে আমি নিজের কথা বলিনি। যখন আমার এত বড় পরিবার এবং বন্ধু আছে, তখন আমি কীভাবে একা থাকতে পারি? যখন আমার আপনারা আছেন, আপনাদের দোয়া এবং শুভেচ্ছা রয়েছে, তখন আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ।’ তিনি আরও লিখেছেন, ‘কখনও কখনও মানুষের সঙ্গে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাই, তাই আমার একটু ‘মি টাইম’ দরকার, ব্যাস… এখনও আমার কোনও ছবি আসেনি। তবু আমার একটা ছবিই ব্রেকিং নিউজ হয়ে গেল! খবরটা এতটাই ভাইরাল হয়ে গেল, শেষে আমার মা আমায় বললেন, ‘কী হয়েছে বেটা? চিন্তা করিস না, শান্ত থাক।’

বিজয় আর তৃষার সম্পর্কেও বিশেষ বার্তা রাখী সবন্তের

সদ্যই বিজয় আর তৃষা কৃষ্ণণের সম্পর্ক নিয়েও একই কথা বলেছিলেন রাখী সবন্ত। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, বিজয় আর তৃষার সম্পর্ক নিয়ে রাখি সবন্ত বলেন, ‘আমার মনে হয়, বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত। আমরা ওদের মেহেন্দিতে যাব।’ প্রসঙ্গত, বিজয়ের সঙ্গে পর্দায় তৃষার যথেষ্ট জনপ্রিয় জুটি। তাঁরা একসঙ্গে একাধিক কাজ করেছেন। তবে বর্তমানে অভিনয় থেকে সরে এসেছেন বিজয়। তিনি জানিয়েছেন, তিনি মন দিয়ে রাজনীতিটাই করতে চান। এদিন বিজয় আর তৃষার সম্পর্কে কথা বলতে গিয়ে রাখি বলেন, ‘আমি তৃষাকে দীর্ঘদিন থেকেই চিনি। আমার ২ জনেই বলিউডে একসঙ্গে নিজেদের কেরিয়ার তৈরি করা শুরু করেছিলাম। তবে এরপরে তৃষা দক্ষিণের ইন্ডাস্ট্রিতে চলে যায়। ওকে আমি ছোটবেলা থেকেই চিনি। আর থলপতি বিজয়কেও আমি মানুষ হিসেবে ভীষণ পছন্দ করি। উনি একজন খুব ভাল মনের মানুষ। ওঁর সঙ্গে আমার অনেকগুলি গানে অভিনয় করার ইচ্ছা ছিল, কিন্তু আমি সুযোগ পাইনি। যদিও আমার এখন মনে হয়, আমার ওর দলে যোগ দেওয়া উচিত। আর আমার মতো মনে হয়, যাঁর নামই ‘বিজয়’, তাঁর তো যে কোনও জায়গাতেই জয় হবে।’

(Feed Source: abplive.com)