‘বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত’, হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
কলকাতা: রবিবারেই শপথ নেওয়ার কথা, ‘থলপতি’ বিজয় (Vijay)-এর। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছে বিজয়ের দল। রবিবার দিনই শপথ নেওয়ার কথা, বিজয়ের। তবে তিনি ভোটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চর্চায় উঠে এসেছে, তাঁর ব্যক্তিগত জীবন। অভিনেত্রী তৃষা কৃষ্ণণের সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিয়ে যথেষ্ট তোলপাড় হয়েছে। বিজয় এই বার্তাও দিয়েছেন যে, তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে জলঘোলা না করে, তাঁর কাজের দিকে মন দিতে। বিজয় ভোটে জললাভ করার পরেই, তাঁর সঙ্গে দেখা করতে আসেন, তৃষা কৃষ্ণণ। বিজয়ের সঙ্গে মিলিয়ে পোশাক…










