
সত্যিই কী নতুন অবতারে আসছেন দেব? এবার তাঁকে কোন রূপে দেখা যাবে, সেই চমকের জন্য অপেক্ষা করছেন তাঁর ভক্তরা৷
নতুন করে শুরু হবে দাদাগিরি৷ তবে এবার সৌরভ গঙ্গোপাধ্যায় আর দাদাগিরির সঞ্চালন করবেন না৷ তিনি বাংলা বিগ বস-এ থাকবেন না৷ অন্য একটি চ্যানেলের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে সৌরভের৷ অনেকটা মোটা টাকার চুক্তি হয়ে গিয়েছে৷ ফলে এবার জি বাংলায় দাদাগিরি করতে দেখা যাবে অন্য কোনও বড় স্টারকে৷ সেটা কে, তাই নিয়ে চলছে জল্পনা৷
এরই মধ্যে নিজের রাজকীয় লুকের ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিলেন সুপারস্টার দেব৷ পরনে তসরের পাঞ্জাবি, ধুতি৷ মাথায় পাগড়ি৷ দেব যেন রাজা! এবং তিনি লিখেছেন, একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে!
অভিনেতা দেব বারবার নিজেকে নিয়ে ঘষা মাজা করতে পছন্দ করেন৷ তাঁর অভিনয় শৈলি নিয়ে নানা প্রশ্ন উঠেছে, তাঁর বাংলা উচ্চারণ নিয়েও নিন্দুকেরা অনেক কথা বলেছেন৷ কিন্তু এগুলো কিছুই দমাতে পারেনি সুপারস্টারকে৷ একের পর এক মাস্টারস্ট্রোক দিয়েছেন দেব৷
জলপাইগুড়ির বাসিন্দা করিমুল হককে নিয়ে অ্যাম্বুলেন্স দাদা ছবি করছেন তিনি৷ ছবির শ্যুটিং শেষ হয়েছে৷ এরপর আবার দেশু ৭ (শুভশ্রীর সঙ্গে দেবের ছবি) নিয়ে পুজোর সময় হাজির হবেন দেব৷
অভিনেতা থেকে প্রযোজক, এবার পরিচালনাতেও হাত পাকাতে চলেছেন দেব৷ দেশু ৭-এর পরিচালনার দায়িত্বের তিনিই৷ এই ছবিতে দেব-শুভশ্রীর পাশাপাশি অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য৷ অনির্বাণের উপর টলিউডে ব্যান কালচার চাপানো হয়েছিল, সেই সময়ই নিজের ছবিতে অনির্বাণকে নিয়ে এসে দেব এটাই প্রমাণ করেছিলেন যে তিনি বাংলার ছবির উন্নতি এবং লাভের কথাই সব সময় ভাবেন৷ তার জন্য পরিশ্রম করে চলেছেন৷ আপাতত দেখা যাক দাদাগিরির মঞ্চে তাঁকে দেখা যায় কিনা৷ যদিও চ্যানেল কর্তৃপক্ষ এই নিয়ে কোনও কথাই বলেননি৷
(Feed Source: news18.com)
