পরিচালক অনীক দত্তর রহস্যমৃত্যু, ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, শোকের ছায়া টলিউডে

পরিচালক অনীক দত্তর রহস্যমৃত্যু, ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, শোকের ছায়া টলিউডে

কলকাতা: প্রয়াত পরিচালক অনীক দত্ত। ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালকের। বুধবার নিজের বাড়ির ছ’তলার ছাদ থেকে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী করে ছাদ থেকে পড়ে গেলেন অনীক, নেহাত দুর্ঘটনা, না কি অন্য কিছু, এখনও স্পষ্ট নয়। ভরদুপুরে তিনি ছাদে উঠেছিলেন কেন, তাও জানা যায়নি। গড়িয়াহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।(Anik Dutta Passes Away)

হিন্দুস্তান পার্কের অভিজাত বহুতলে বাস ছিল অনীকে স্ত্রীর। অনীক থাকতেন গড়িয়াহাট থানার সামনে। বুধবার দুপুরে স্ত্রীর ফ্ল্যাটে আসেন তিনি। আর সেখানেই, বহুতলের ছ’তলার ছাদ থেকে পড়ে যান তিনি। বহুতলের গা ঘেঁষে থাকা একটি গাছের ডালও ভেঙে যায়। ছাদ থেকে পড়ার সময় অনীক ওই গাছে ধাক্কা খান বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন অনীকের স্ত্রী। তবে অনীক দুর্ঘটনাবশত পড়ে যান, না কি নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা এখনও স্পষ্ট হয়নি।  (Anik Dutta Dies)

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান অনীক। তাঁর সারা শরীরে চাপ চাপ রক্ত ছিল। মাথায়, কাঁধে, বুকে আঘাত ছিল তাঁর। তাঁকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলেও, মারা যান। অনীকের স্ত্রী হাসপাতালে রয়েছেন। মেয়ে আসছেন মুম্বই থেকে। দুপুর ৩টে বেজে গিয়েছে বলে আজ ময়নাতদন্ত হবে না। দেহ সংরক্ষণ করা হবে। ময়নাতদন্ত হবে কাল। দেহ নিয়ে কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে মেয়ে এসে পৌঁছনোর পর। গড়িয়াহাট থানার একটি টিমও হাসপাতালে রয়েছে। যে চিকিৎসক প্রথন অনীককে দেখেন, জিজ্ঞাসাবাদ কার হবে তাঁকেও। অনীক একা ছাদে উঠেছিলেন, না কি সঙ্গে ছিলেন কেউ, ছাদ থেকে পড়ে গিয়েছেন, না কি উপরের ব্যালকনি থেকে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে স্ত্রীকেও।

অনীক ছাদ থেকে পড়ে গিয়েছেন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিরাট বাহিনী। যে জায়গায় আছড়ে পড়েছিলেন অনীক, সেখানে সেই সময়ও চাপ চাপ রক্ত পড়ে ছিল। ওই জায়গাটি এনক্লোজ করে দেয় পুলিশ। চক দিয়ে ডিমার্কেশন করা হয়। ওই জায়গা থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়া AMRI নিয়ে যাওয়া হয়েছিল অনীককে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে উপস্থিত ছিলেন অনীকের স্ত্রী, পরিবারের লোকজন, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা জিতু কমল।

ইউনাইডেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দত্তর পৌত্র অনীক। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিটি ঘরে ঘরে পরিচিতি দেয় তাঁকে। ওই বছরই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ‘আশ্চর্য প্রদীপ’ ছবিটির কাজে হাত দেন তিনি। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘গ্যাংস অফ গোস্টস’, ‘মোঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘যত কাণ্ড কলকাতা’র মতো ছবি তৈরি করেন অনীক। 

সুদীর্ঘ কেরিয়ারে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন অনীক। সেই তালিকায় রয়েছে ‘আনন্দলোক পুরস্কার’, ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড’। এহেন পরিচালকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্ল্যাটের নীচে এখনও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন গোয়েন্দারা। 

(Feed Source: abplive.com)