
IPL 2026 Final, RCB vs GT: রবিবার আইপিএলের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আরসিবি ও গুজরাত টাইটান্স। কার হাতে উঠবে চ্যাম্পিয়ন ট্রফি? দেখার অপেক্ষায় ক্রিকেট ফ্যানেরা।
.দেখতে দেখতে ফাইনাল চলে এল বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। আরসিবি বনাম গুজরাত ফাইনাল নিয়ে উত্তেজনা বাড়লেও মাঠের বাইরের একাধিক বিষয় নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মনে। আইপিএলের এমন অনেক তথ্যই রয়েছে যা অনেকের অজানা। বলুন তো দেখি, আইপিএলের ট্রফিটির দাম কত, এটি কী দিয়ে তৈরি? এই প্রশ্নের উত্তরই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আইপিএলের পর একাধিক দেশ নিজেদের ঘরোয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করেছে। তবে আয় থেকে জনপ্রিয়তা পৃথিবীতে এমন কোনও লিগ নেই যা আইপিএল-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। লড়াইতে ধারেকাছে নেই কেউ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএল ২০২৬ মরশুমের জন্য মোট ৪৬.৫ কোটি টাকারও বেশি অঙ্কের একটি বিশাল প্রাইজমানি ঘোষণা করেছে। যে দল আইপিএল ২০২৬ জিতবে, তারা আইপিএল ট্রফির পাশাপাশি ২০ কোটি টাকার একটি বিশাল প্রাইজমানি পুরস্কার হিসেবে পাবে।
আইপিএল ২০২৬-এর রানার্স-আপ দল টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অর্জন করবে তারা ১৩ কোটি টাকা প্রাইজমানি হিসেবে পাবে। কোয়ালিফায়ার ২ ম্যাচে হেরে আইপিএল ২০২৬-এ তৃতীয় স্থান অর্জনকারী দল প্রাইজমানি হিসেবে ৭ কোটি টাকা পাবে। এলিমিনেটর ম্যাচে ছিটকে গিয়ে আইপিএল ২০২৬-এ চতুর্থ স্থান অর্জনকারী দল প্রাইজমানি হিসেবে ৬.৫ কোটি টাকা পাবে।
আইপিএলে কোটি-কোটি টাকা উড়লেও আইপিএল ট্রফিটির দাম কত? তাতে কতটা সোনা-রুপো রয়েছে তা অনেকেই কাছেই এখনও অজানা। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেই তথ্য।
প্রথম জানা যাক আইপিএল ট্রফিটি কী দিয়ে তৈরি? আইপিএলে ব্যবহৃত ট্রফিটি বেশিরভাগটাই সোনা দিয়ে তৈরি। এছাড়া রুপো ও হীরের কিছু কাজও রয়েছে। শুধুমাত্র বিসিসিআই এটি তৈরি করে।
আইপিএলের ট্রফিটি ক্রিকেটের অন্যান্য যে ট্রফিগুলি রয়েছে তারমধ্যে অন্যতম হাল্কা। তবে দামের দিক থেকে এই ট্রফিটি অনেক ট্রফিকেই টেক্কা দিতে পারে। আইপিএল ট্রফিটির দাম প্রায় ৫ কোটি টাকা।
(Feed Source: news18.com)
