
‘কলকাতা কোলাজ’-এ থাকছে কী কী গল্প?
সিরিজ জুড়ে সম্পর্কের গল্প, প্রেম আর কলকাতার গল্প ঘিরে রয়েছে। এই সিরিজ নিয়ে পরিচালক বলছেন, ”সবসময়’-এর কাজের সঙ্গী হতে পেতে ভীষণ ভাল লাগছে। এই সিরিজটাকে একটি অ্যান্থোলজির মতো করে পরিকল্পনা করা হয়েছে। আলাদা আলাদা প্রেমের গল্পকে এক সূত্রে বাঁধা হয়েছে। প্রত্যেকের সঙ্গে কাজ করাই খুব ভাল অভিজ্ঞতা। আশা করছি, দর্শকদের সিরিজটা ভাল লাগবে। দর্শকেরা কী বলেন, সেটা জানার অপেক্ষায় রয়েছি আমি। ওটিটি প্ল্যাটফর্মে যে ল্যান্ডস্কেপ তুলে ধার হয়েছে, সেটা অনবদ্য। ‘সবসময়’-কে ধন্যবাদ আমায় এই কাজের সুযোগ করে দেওয়ার জন্য।’
এর আগে, ‘হইচই’-এর একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন সৃজলা। সম্প্রতি এখানেই সুহোত্র মুখোপাধ্যায়ের বিপরীতে একটি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে তাঁর অভিনয় মন কাড়ে দর্শকদের। এই সিরিজে অভিনয় করেছিলেন মানালি দে-ও। বেশ জনপ্রিয় হয়েছিল এই ওয়েব সিরিজ। ‘মন ফাগুন’ ধারাবাহিকের হাত ধরে প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন সৃজলা। এরপরে ওয়েব সিরিজ থেকে শুরু করে, বিভিন্ন জঁরের কাজে নজর কেড়েছেন তিনি। ইতিমধ্যে একটি বই পর্যন্ত লিখে ফেলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি, নিয়মিত নৃত্যচর্চা ও করেন সৃজলা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নাচের ছোট ছোট রিল ভাগ করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁৎ অনুরাগীদের সংখ্যাও অনেক।
(Feed Source: abplive.com)
