
সেই চিঠি দেওয়ার পর ১২ দিন কেটে গিয়েছে। কোনও জবাব দেয়নি সিএবি। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ প্রণব রায়। বললেন, ‘আমি সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের সদস্য। সিএবি সচিবকে চিঠি দিয়ে সিসিটিভি ফুটেজ চাইলাম। এতদিনে একটা জবাব পর্যন্ত পেলাম না। এত উদাসীনতা, অস্বচ্ছতা কেন!’ প্রণব যোগ করলেন, ‘উল্টে সিএবি-র এক কর্মীকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আমার নামে মিথ্যে, আপত্তিকর ও অবমাননাকর পোস্ট করানো হল। এই অসম্মান আমার বা পঙ্কজ রায়ের পরিবারের প্রাপ্য ছিল না। আমি ওই সিএবি কর্মীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছি। মহামান্য আদালত অন্তর্বর্তী রায়ও দিয়েছে। সেখানে ওই পোস্ট ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই কর্মীকে শো-কজও করা হয়েছে।’
প্রণবের আরও অভিযোগ, বারবার বলা সত্ত্বেও অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের মিনিটস দেয়নি সিএবি। বলছিলেন, ‘অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর সিএবির ওয়েবসাইটে তার মিনিটস আপলোড করাই দস্তুর। কিন্তু সেসব হয় না। আমি মিনিটস চেয়েছি। কিন্তু দেওয়া হয়নি। সিএবি পরিচালনায় এত অস্বচ্ছতা কেন?’ সিএবি এ নিয়ে কী প্রতিক্রিয়া দেয়, দেখার অপেক্ষায় গোটা ময়দান।
যুগ্মসচিব নির্বাচন
সিএবি-র যুগ্মসচিব মদন ঘোষের বয়স ৭০ পেরিয়ে যাওয়ার পরেও পদে বসে রয়েছেন বলে অভিযোগ উঠছিল। অবশেষে যুগ্মসচিব পদে নির্বাচনের জন্য উদ্যোগী হল সিএবি। ১৯ জুন, শুক্রবার সন্ধ্যা ৭টায় অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। সেখানে যুগ্মসচিব নির্বাচনের জন্য বিশেষ সাধারণ সভা (SGM)-র দিনক্ষণ নির্ধারিত হবে। সেই সঙ্গে সদস্যদের দেওয়া চিঠিতে সিএবি স্বীকার করে নিল, যুগ্মসচিব পদে সত্তর পেরিয়ে যাওয়া মদন ঘোষ যোগ্যতামান হারিয়েছেন।
সৌরভের FIR
এদিকে, সোমবার একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে দেওয়া হয় যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ED হানা দিয়েছে। যদিও সেই খবরের সারবত্তা নেই এবং এটা তাঁকে কলঙ্কিত করার চেষ্টা – এই অভিযোগ তুলে ঠাকুরপুকুর থানায় FIR করলেন সৌরভ। পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গেল সৌরভ-ঘনিষ্ঠদের থেকে।
(Feed Source: abplive.com)
