Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সিএবির যুগ্মসচিব নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ইলেক্টোরাল অফিসারকে নিয়ে বৈঠকে উঠল প্রশ্ন
সিএবির যুগ্মসচিব নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ইলেক্টোরাল অফিসারকে নিয়ে বৈঠকে উঠল প্রশ্ন

  সন্দীপ সরকার, কলকাতা: যুগ্মসচিবের বয়স সত্তর পেরিয়েছে। তবু চেয়ার আঁকড়ে ছিলেন মদন মোহন ঘোষ। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। বলাবলি হচ্ছিল, সুপ্রিম কোর্টের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কী করে কেউ পদ আঁকড়ে থাকতে পারেন! অবশেষে বাধ্য হয়েই মদন মোহন ঘোষকে সরানোর রাস্তায় হেঁটেছে সিএবি। শুক্রবার সন্ধ্যায় সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিশেষ সাধারণ সভার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। সেদিনই নির্ধারিত হবে, নতুন যুগ্মসচিব কে হবেন। শুক্রবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে, ২০ জুলাই, সোমবার স্পেশ্যাল জেনারেল মিটিং (SGM) আয়োজিত…

Read More

‘বাসি ফুল’ নিয়ে চিঠির জবাব না পেয়ে ক্ষুব্ধ প্রণব, যুগ্মসচিব নির্বাচনের জন্য বৈঠক ডাকল সিএবি
‘বাসি ফুল’ নিয়ে চিঠির জবাব না পেয়ে ক্ষুব্ধ প্রণব, যুগ্মসচিব নির্বাচনের জন্য বৈঠক ডাকল সিএবি

  সন্দীপ সরকার, কলকাতা: অভিযোগ, প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার পঙ্কজ রায়ের জন্মদিন পালনে তাঁর পুত্র প্রণব রায়কেই আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল সিএবি। অভিযোগ করেছিলেন স্বয়ং প্রণব রায়। যিনি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার, বাংলার প্রাক্তন অধিনায়ক। এ-ও অভিযোগ ওঠে যে, পঙ্কজ রায়ের জন্মবার্ষিকী পালন করা হয়েছিল বাসি ফুল দিয়ে। ক্ষুব্ধ প্রণব যা নিয়ে সিএবি সচিব বাবলু কোলেকে চিঠি দিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিলেন। যাতে তিনি এটা বুঝতে পারেন যে, পঙ্কজ রায়ের জন্মদিন পালন যথাযথ মর্যাদার সঙ্গে হয়েছিল কি না। সেই চিঠি দেওয়ার…

Read More

সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন, ঘোষণা সৌরভের, কী আলোচনা হল অ্যাপেক্স কাউন্সিলের সভায়?
সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন, ঘোষণা সৌরভের, কী আলোচনা হল অ্যাপেক্স কাউন্সিলের সভায়?

কলকাতা: ফের ক্রিকেট প্রশাসনে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)? এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক স্বয়ং। জানিয়ে দিলেন, তিনি সিএবি-র আসন্ন বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করবেন। মঙ্গলবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের (CAB Apex Council) জরুরি বৈঠক ছিল। সেই বৈঠকের শেষে সিএবি-তে যান সৌরভ। সেখানে সাংবাদিকদের প্রশ্নে সৌরভ জানান, তিনি সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন। তিনি বলেন, ‘আমি এবার সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াব।’ যদিও ২০২২ সালেও সিএবি-র বার্ষিক সাধারণ সভার আগে সৌরভ জানিয়েছিলেন যে, তিনি সিএবি প্রেসিডেন্ট পদে…

Read More