‘বাসি ফুল’ নিয়ে চিঠির জবাব না পেয়ে ক্ষুব্ধ প্রণব, যুগ্মসচিব নির্বাচনের জন্য বৈঠক ডাকল সিএবি
সন্দীপ সরকার, কলকাতা: অভিযোগ, প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার পঙ্কজ রায়ের জন্মদিন পালনে তাঁর পুত্র প্রণব রায়কেই আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল সিএবি। অভিযোগ করেছিলেন স্বয়ং প্রণব রায়। যিনি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার, বাংলার প্রাক্তন অধিনায়ক। এ-ও অভিযোগ ওঠে যে, পঙ্কজ রায়ের জন্মবার্ষিকী পালন করা হয়েছিল বাসি ফুল দিয়ে। ক্ষুব্ধ প্রণব যা নিয়ে সিএবি সচিব বাবলু কোলেকে চিঠি দিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিলেন। যাতে তিনি এটা বুঝতে পারেন যে, পঙ্কজ রায়ের জন্মদিন পালন যথাযথ মর্যাদার সঙ্গে হয়েছিল কি না। সেই চিঠি দেওয়ার…


