)
EPFO: EPFO-র মেগা উপহার ২০২৬। এবার কোনও কারণ ছাড়াই তোলা যাবে পিএফ-এর ১০০% টাকা!এমনকী টাকা তুলতে লাগবে না কোম্পানির সই!পিএফ থেকে ৫ লাখ টাকা তোলা এখন আরও সহজ। চালু হচ্ছে ফেস অথেন্টিকেশন ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রভিডেন্ট ফান্ড (PF) গ্রাহকদের জন্য বড় সুখবর। ২০২৬ সালে পিএফ থেকে টাকা তোলার নিয়ম একধাক্কায় অনেকটাই সহজ করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। নতুন ‘EPFO 3.0’ ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা বিশেষ কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে ৭৫% থেকে শুরু করে ১০০% পর্যন্ত টাকা তুলতে পারবেন। নতুন নিয়মে আপনার কী কী সুবিধা হতে চলেছে?
আগে পিএফ-এর পুরো টাকা তুলতে গেলে নানা নথিপত্র এবং নির্দিষ্ট কারণ দেখাতে হত। অনেক সময় উপযুক্ত কারণ না থাকলে ক্লেম বাতিলও হয়ে যেত। তবে নতুন নিয়মে বিশেষ কিছু পরিস্থিতিতে কোনও কারণ না জানিয়েই সম্পূর্ণ টাকা তোলা যাবে। যেমন- দীর্ঘদিন ধরে কোম্পানি বন্ধ থাকার কারণে বেকারত্ব। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া। চাকরি বাতিলের বিরুদ্ধে আদালতে মামলা চলাকালীন। নিজের বা পরিবারের জরুরি চিকিৎসার প্রয়োজনে। যদিও এবিষয়ে ক্ষেত্রবিশেষে নিয়োগকর্তা বা ডাক্তারের সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে।
৭৫% টাকা তোলার সহজ নিয়ম
গ্রাহকরা চাইলে এখন কোনও রকম নথিপত্র জমা না দিয়েই তাদের পিএফ ব্যালেন্সের ৭৫% পর্যন্ত তুলে নিতে পারবেন। তবে সাধারণ বা নিয়মিত টাকা তোলার ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। অবসরের কথা মাথায় রেখে ফান্ডের টাকা বাঁচানোর পাশাপাশি আপদকালীন প্রয়োজনে পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত।
১৩টি ক্যাটাগরি কমে হচ্ছে মাত্র ৩টি!
আগে পিএফ থেকে টাকা তোলার জন্য ১৩টি আলাদা আলাদা ক্যাটাগরি ছিল, যা সাধারণ মানুষের জন্য বেশ জটিল হত। নতুন নিয়মে সেই ১৩টি ক্যাটাগরি কমিয়ে মাত্র ৩টি সহজ ক্যাটাগরি করে দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকদের বিভ্রান্তি অনেকটাই দূর হবে।
অটো-সেটেলমেন্টের সীমা বৃদ্ধি এবং দ্রুত পেমেন্ট
৫ লাখ পর্যন্ত অটো-সেটেলমেন্ট: আগে মাত্র ১ লাখ টাকা পর্যন্ত অটো-সেটেলমেন্ট (স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা) হত। এখন সেই সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।
ইউপিআই (UPI) পেমেন্ট
এবার থেকে পিএফ-এর টাকা সরাসরি ইউপিআই (UPI)-এর মাধ্যমেও তোলা যাবে।
কয়েক ঘণ্টাতেই টাকা
আগে যেখানে পিএফ-এর টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে কয়েক সপ্তাহ লেগে যেত, নতুন সিস্টেমে তা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চলে আসবে।
মিলবে ‘ATM’-এর মতো সুবিধা ও ডিজিটাল সাপোর্ট
নতুন আপগ্রেডেড প্ল্যাটফর্মে গ্রাহকরা এটিএম-এর মতো সহজে টাকা তোলার অভিজ্ঞতা পাবেন। এর পাশাপাশি থাকবে হোয়াটসঅ্যাপ সাপোর্ট এবং UMANG অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশনের সুবিধা। তবে যে সমস্ত সদস্যদের ইউএএন (UAN) নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা আছে এবং কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পূর্ণ করা আছে, তাদের টাকা তোলার জন্য কোম্পানির কোনও অনুমোদনের প্রয়োজন হবে না।
(Feed Source: zeenews.com)
