বাবা ধুরন্ধর হিরো, মা সেরার সেরা নায়িকা! কোটি কোটি টাকার তারকা দীপিকা-রণবীরের মেয়ে কিনা ঘোরে অটো-টোটো-তে!
দীপিকা-রণবীররে মেয়ে দুয়া খুব মিশুকে, সবাইকে দেখলেই হ্যালো বলে!
মুম্বই: দীপিকা পাডুকোন এবং রণবীর সিং তাঁদের কন্যা দুয়া। দুয়াকে নিয়ে খবর জানতে আগ্রহী তাঁদের ভক্তরা৷ এই প্রথমবার, দীপিকার বাবা এবং প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোন তাঁর নাতনি দুয়া এবং এই দুই সুপারস্টারের সন্তান লালন-পালনের ধরণ সম্পর্কে কিছু তথ্য জানিয়েছেন। তিনি প্রকাশ করেছেন যে দীপিকা এবং রণবীর নিজেরাই তাঁদের মেয়েকে খুব ভালভাবে বড় করছেন।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ পাডুকোন জানিয়েছেন যে, দীপিকা ও রণবীর তাঁদের ছোট্ট মেয়ে দুয়াকে নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন। তিনি বলেন যে, মা হিসেবে দীপিকা কিছুটা বেশি দায়িত্ব পালন করলেও, রণবীরও কাজ ও শুটিংয়ের ফাঁকে তাঁর মেয়ের দেখাশোনায় অনেক সাহায্য করেন। এছাড়াও, তাঁদের দুই পরিবারই সবসময় সাহায্যের জন্য প্রস্তুত থাকে। প্রকাশ পাডুকোন হাসতে হাসতে স্বীকার করেন যে, দাদু-দিদিমা বা ঠাকুমা-ঠাকুরদা কেন তাঁদের নাতি-নাতনিদের নিয়ে এত উচ্ছ্বসিত হন, তা নিয়ে তিনি আগে বিভ্রান্ত থাকতেন, কিন্তু এখন দুয়া আসার পর তিনি বিষয়টি খুব ভালভাবেই বুঝতে পারেন।
প্রকাশ পাডুকোন বলেছেন যে তিনি দুয়াকে একজন সম্পূর্ণ সাধারণ ঘরের শিশু হিসেবে বড় করতে চান। এটি করার জন্য, তিনি তাকে দৈনন্দিন জীবনের এমন কিছু অনন্য অভিজ্ঞতা দেন, যা তারকা সন্তানদের জন্য বিরল। তিনি দুয়াকে নিয়ে মেট্রোতে চড়েন, অটো-রিকশায় ঘোরেন এবং সন্ধ্যায় স্থানীয় পার্কে হাঁটতে যান।
নিজের নাতনির প্রশংসা করে প্রকাশ পাডুকোন বলেন, “দুয়া খুবই মিশুকে শিশু। যাকে দেখে প্রায় সবাইকেই ‘হ্যালো’ বলে। খুব ছোটবেলা থেকেই বাবা-মায়ের সাথে ভ্রমণ করার কারণে সে মানুষের সান্নিধ্যে থাকতে ভালবাসে ।”
শীঘ্রই আরও একজন ছোট্ট অতিথি আসছে
রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের প্রেমের গল্প শুরু হয়েছিল ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে। এরপর ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোতে এই জুটি বেশ জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন। বিয়ের প্রায় ছয় বছর পর, ২০১৪ সালের সেপ্টেম্বরে, তাঁদের প্রথম কন্যা দুয়া কোল আলো করে আসে। ভক্তরা যখন দুয়ার ছবিতে ভালবাসায় ভরিয়ে দিচ্ছিলেন, ঠিক তখনই এই জুটি সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্টে তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের আনন্দের খবরটি ঘোষণা করেন।