
Mithun Daughter: বিদেশের সমুদ্র সৈকতে একান্ত বাগদান, মিঠুন-কন্যার জীবন, উত্থান.. সবটাই স্বপ্নের মতো! রইল অজানা গল্প
Mithun Chakraborty Daughter: তবে দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেই বাগদান সেরেছেন দিশানী। আপাতত লস অ্যাঞ্জেলেসে থাকছেন দিশানী, সেখানেই সম্পর্কে জড়ান তিনি।
বিদেশের সমুদ্র সৈকতে একান্ত বাগদান, মিঠুন-কন্যার জীবন, উত্থান.. সবটাই স্বপ্নের মতো! রইল অজানা গল্প
বাগদান সারলেন, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র কন্যা দিশানী। সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি শেয়ার করে, এই খবর ঘোষণা করেছেন তিনি।
তবে দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেই বাগদান সেরেছেন তিনি। আপাতত লস অ্যাঞ্জেলেসে থাকছেন দিশানী, সেখানেই সম্পর্কে জড়ান তিনি।
প্রেমিক মাইল্স ম্যান্টজ়ারিসের সঙ্গে সম্পর্কের কথা কখনোই গোপন করেননি তিনি। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যেত, তাঁর এবং মাইল্স ম্যান্টজ়ারিসের বিভিন্ন মিষ্টি মুহূর্তের ছবি।
নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন মিঠুন কন্যা দিশানী। বাবার মতো, তিনিও বেছে নিয়েছেন অভিনয়ের পথই, পাশাপাশি করছেন মডেলিং ও।
‘গিফট’ (Gift), ‘হোলি স্মোক’ (Holy Smoke), ‘আন্ডারপাস’ (Underpass) এবং ২০২২ সালের চলচ্চিত্র ‘দ্য গেস্ট’ (The Guest)-সহ একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন দিশানী। পাশাপাশি তিনি চিত্রনাট্য লেখার কাজ এবং মডেলিং ও করছেন।
অন্যদিকে মিঠুনের হবু জামাই মাইলস মান্টজ়ারিস ও রুপোলি পর্দার সঙ্গেই যুক্ত। মাইলস কাজ করেন ফ্রিলান্স সিনেমাটোগ্রাফার, ডিওপি হিসেবে।
দিশানীর জীবন স্বপ্নের মতো, গল্পের মতো বললেও কম বলা হয় না। বহু বছর আগে, কলকাতার রাস্তায় এক শিশুকন্যাকে দেখতে পান পথচারীরা। খবর দেওয়া হয়, পুলিশে
সেই কন্যাসন্তানকেই দত্তক দেন মিঠুন ও যোগীতা, তখন অবশ্য তাঁদের ৩ পুত্রসন্তান রয়েছেন, মিমো, উষ্মে ও নমোশি।
সোশ্যাল মিডিয়ায় দিশানী মিঠুনের সঙ্গে প্রচুর ছোটবেলার ছবি শেয়ার করে নেন হামেশাই। তাঁর কথায়, তিনি হামেশাই লেখেন যে, তাঁর বাবা, অর্থাৎ মিঠুন চক্রবর্তী না থাকলে, তিনি কিছুই না। তিনি আজ যা কিছু, সবই তাঁর বাবার জন্যই।
মিঠুন চক্রবর্তীও দিশানীকে ভালবেসেছেন ছোট মেয়ের মতোই, ভীষণ যত্নে মানুষ করেছেন তাঁকে, পড়াশোনা করিয়েছেন। দিশানী নিজের মতো করেই কেরিয়ার তৈরি করে নিয়েছেন, তবে তাঁর কথাতেই বোঝা যায়, বাবার সঙ্গে তাঁর সম্পর্ক ভীষণ সুন্দর, স্নিগ্ধ। সোশ্যাল মিডিয়া থেকেই জানা যায়, ডিসেম্বর মাসে বিয়ে করছেন দিশানী।
(Feed Source: abplive.com)
