
কোন কোন অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ প্রীতি জিন্টা?
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তৈরি ছবি, ভিডিও বা ‘ডিপফেক’ ভিডিওর থেকে সুরক্ষা চেয়ে, আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। তাঁর অভিযোগ, মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে তাঁর একাধিক ‘ডিপফেক’ ছবি ও ভিডিও যেগুলি সত্যি নয়। এর ফলে তাঁর ব্যক্তিগত অধিকার ক্ষুন্ন হচ্ছে, কপিরাইট লঙ্ঘিত হচ্ছে। ১৯৫৭ সালের কপি রাইট অ্যাক্ট অনুযায়ী, তাঁর নৈতিক অধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছেন বলিউড অভিনেত্রী। বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ এই অভিযোগ গ্রহণ করেছেন এবং প্রীতিকে এই বিষয়ে একটি একক মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এই মামলা দায়ের করার ফলে, ব্যক্তিগত অধিকার রক্ষার মামলা লড়তে পারবেন তিনি। তবে প্রীতিই প্রথম নন, এর আগে, অনুমতি না নিয়ে ছবি ও কন্ঠস্বর ব্যবহারেরর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন, ঐশ্বর্য্য রাই বচ্চন, অমিতাভ বচ্চন সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। প্রসঙ্গত, আপাতত প্রীতি জিন্টা তাঁর নতুন সিনেমা, ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচার নিয়ে ব্যস্ত। এর আগে একাধিক অভিনেতা অভিনেত্রী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল প্রয়োগ নিয়ে কথা বলেছেন।
(Feed Source: abplive.com)
