
হোয়াটসঅ্যাপ আপডেট, ব্লু টিক অ্যাকাউন্ট…
এক উপদেশাবলীতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র তরফে জানানো হয়েছে, এজেন্সির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নম্বর +917827980287 থেকে পুনরায়-পরীক্ষা সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন। NTA-এর বিবৃতিতে বলা হয়েছে, নীল রঙের ভেরিফায়েড টিক (চিহ্ন) এবং অফিসিয়াল ডিসপ্লে নাম হিসেবে “National Testing Agency” লেখাটি আছে কি না, তা দেখে নিন। নীল টিক ছাড়া কোনও নম্বর NTA-র নয়- এমনকি তাতে যদি আমাদের নামও ব্যবহার করা হয়ে থাকে, তবুও নয়।” তাতে আরও সতর্ক করে বলে দেওয়া হয়েছে, “চ্যানেলটি শুধুমাত্র সম্প্রচারের জন্য ব্যবহৃত হবে; অর্থাৎ, এনটিএ (NTA) কোনও জবাব বা ব্যক্তিগত তথ্য ও ওটিপি (OTP)-র মতো গুরুত্বপূর্ণ তথ্য চাইবে না কিংবা কোনও অর্থ প্রদানের জন্যও বলবে না।”
NEET (UG) Re-Examination on 21 June | NTA National Testing Agency (NTA) has put in place a multi-layered security framework to ensure a fair and transparent examination. End-to-end secure handling of confidential materials to designated locations under sealed protocols… pic.twitter.com/dRJVVKv6wA
— ANI (@ANI) June 19, 2026
কোথা থেকে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ?
পরীক্ষার্থীদের জন্য নতুন অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে এবং ৩ মে-র পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলি এখন আর বৈধ নয়। এনটিএ (NTA) জানিয়েছে, “শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। ব্রাউজার খুলে অ্যাড্রেস নিজে টাইপ করুন: neet.nta.nic.in। অন্য কারও পাঠানো লিঙ্কের ওপর নির্ভর করবেন না।” পরীক্ষার্থীরা যদি কোনও সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তা পেয়ে থাকেন, তবে তাঁরা https://innovateindia.mygov.in/neet-ug-2026/ -এ রিপোর্ট করতে পারেন; আর যদি কোনও প্রতারণার শিকার হয়ে অর্থ হারিয়ে থাকেন, তবে তাঁদের অবিলম্বে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ (1930) কল করা অথবা cybercrime.gov.in-এ রিপোর্ট করা উচিত।
(Feed Source: abplive.com)
