
দুর্ভাগ্যবশত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) সিরিজ়ের সময় চোট সারিয়ে উঠতে পারবেন না হার্দিক। রিপোর্ট অনুযায়ী পেশির চোটের কারণে তিনি সেই সিরিজ় থেকেও ছিটকে গেলেন। অপরদিকে, বিরাট কোহলির ক্ষেত্রে ছবিটা একটু ভিন্ন। রিপোর্টে দাবি করা হচ্ছে কোহলিকে ইংল্যান্ড সিরিজ়ের জন্য দলে নেওয়া হলেও, তিনি ফিট হলে তবেই জায়গা পাবেন বলেও বিশেষ দ্রষ্টব্যে লেখা থাকবে।
হার্দিকের মতো কোহলিরও পেশিতে চোট রয়েছে। সেই চোট নিয়েই আইপিএলের ফাইনাল খেলেছিলেন বিরাট। তবে তিনি আফগানদের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। খবর অনুযায়ী, কোহলি নিজের ফিটনেস প্রমাণ করার জন্য বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যাবেন ২২ জুন। সেখান থেকে ফিটনেস নিয়ে ছাড়পত্র পেলে তবেই তাঁকে ইংল্যান্ড সিরিজ়ে খেলানো হবে।
(Feed Source: abplive.com)
