আইসিএসই-তে কলকাতা থেকে প্রথম ফিউচার ফাউন্ডেশনের ছাত্র মাসুদ, দেশে দ্বিতীয়

আইসিএসই-তে কলকাতা থেকে প্রথম ফিউচার ফাউন্ডেশনের ছাত্র মাসুদ, দেশে দ্বিতীয়

এবারের আইসিএসই পরীক্ষায় কলকাতা থেকে প্রথম, দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে ফিউচার ফাউন্ডেশনের ছাত্র মহম্মদ মাসুদ ইকবাল। রাজ্যে যারা প্রথম হয়েছে, তাঁদের মধ্যে চার জন কলকাতার। মেধাতালিকায় প্রথম তিনের মধ্যে রয়েছে এই রাজ্য থেকে ১৭ জন পড়ুয়া।

চলতি বছর এই রাজ্য থেকে আইসিএসই–এর দশম শ্রেণির বোর্ডে পরীক্ষা দিয়েছিল ৪০ হাজার ৭৩৬ জন। রাজ্যে পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৯৯.‌৯৮ শতাংশ। ছেলেদের মধ্যে পাশের হার ৯৯.‌৯৮ শতাংশ ও মেয়েদের মধ্যে পাশের হার ৯৯.‌৯৭ শতাংশ। এই রাজ্য থেকে ৫০০–এর মধ্যে ৪৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে। রাজ্যের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে নয় জন পড়ুয়া। কলকাতা থেকে প্রথম হয়েছে মহম্মদ মাসুদ ইকবাল।

মাসুদের স্কুল ফিউচার ফাউন্ডেশনের প্রধান শিক্ষক রঞ্জন মিত্র জানান, ‘‌আমরা সার্বিক ফলাফলের ওপর জোর দিই। আমাদের স্কুলে অনেকেই আছেন, যারা করোনায় বাবা মাকে হারিয়েছেন। তাঁরা অসম্ভব ভালো ফল করেছেন। আমাদের স্কুল থেকে যে মেধা তালিকায় স্থান পেয়েছেন, তাঁকেও শুভেচ্ছা জানাই। খুবই আনন্দিত হয়েছি।’‌ দ্বিতীয় স্থানে আরও একজন। তাঁর নাম ঝালঝালিয়া নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির ছাত্রী কনিনিকা সাহা। রাজ্যের মধ্যে মেধাতালিকায় প্রথম তিনে রয়েছে ৫১ জন। এরমধ্যে রাজ্যে প্রথম স্থানে রয়েছে নয় জন। দ্বিতীয় স্থানে রয়েছে নয় জন ও তৃতীয় স্থানে রয়েছে ৩৩ জন।

সর্বভারতীয় ক্ষেত্রে আইসিএসই পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছেন ৪ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.‌৮ শতাংশ। সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় স্থানে পেয়েছে ৩৪ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.‌৬ শতাংশ। প্রথম স্থানে যে চার জন রয়েছে, তার মধ্যে তিন জন ছাত্রী ও একজন ছাত্র। এবারের পরীক্ষায় এক লাখ ২৫ হাজার ৬৩৫ জন ছাত্র পাশ করেছে। এক লাখ ৫ হাজার ৩৬৯ জন ছাত্রী পাস করেছেন। নর্থ রিজিয়ন থেকে পাস করেছে ৭৯ হাজার ৯১৮ জন। ইস্ট রিজিয়ান থেকে ৭৩ হাজার ৩৭০ জন। ওয়েস্ট রিজিয়ান থেকে পাস করেছেন ৩১ হাজার ২৬ জন ও সাউথ রিজিয়ন থেকে পাস করেছেন ৪৬ হাজার ৯২ জন।

(Source: hindustantimes.com)