Saregamapa lil champs প্রথম বিজয়ী সঞ্চিতা ভট্টাচার্যকে মনে আছে? ২০ বছর পর এখন কী করেন গায়িকা?

Saregamapa lil champs প্রথম বিজয়ী সঞ্চিতা ভট্টাচার্যকে মনে আছে? ২০ বছর পর এখন কী করেন গায়িকা?

হাওড়া শিবপুরের মেয়ে সঞ্চিতা৷ ২০০৬ সালে সারেগামাপা লিটল চ্যাম্পস জিতে রাতারাতি স্টার হয়ে যায়৷ তখন তার বয়স ছিল ১৪ বছর৷ মাঝে কেটে গেছে ২০টা বছর! অনেক বদলে গেছে সঞ্চিতার জীবনও৷

প্রথম বিজয়ী সঞ্চিতা ভট্টাচার্যকে মনে আছে?

কলকাতা: সারেগামাপা, জি বাংলার বহুদিনের হিট রিয়ালিটি শো৷ বড়দের পাশাপাশি ছোটদের জন্যও এই শো খুব জনপ্রিয়৷ কারণ ছোট-বড় সব বয়সীদের জন্যই হয় এই শো৷ সারেগামাপা লিটল চ্যাম্পস অর্থাৎ ছোটদের জন্য যখন প্রথম শুরু হয় সারেগামাপা, তাতে জয়ী হয়েছিল শিবপুর চ্যাটার্জি হাট হাই স্কুলের ছাত্রী৷ ২০০৬ সালে মাত্র ১৪ বছর বয়সে দেশজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল৷ সঞ্চিতা অন্য দুই ফাইনালিস্ট, মুম্বইয়ের ছেলে সমীর মোহাম্মদ এবং দিল্লির দিওয়াকর শর্মাকে পেছনে ফেলে এই শিরোপা জেতে।