Malda Mango: মালদহে এই প্রথমবার! ওজন প্রায় ৪ কেজি, ‘দানব’ আম ফলিয়ে বিরাট চমক চাষির

Malda Mango: মালদহে এই প্রথমবার! ওজন প্রায় ৪ কেজি, ‘দানব’ আম ফলিয়ে বিরাট চমক চাষির

 

Malda Mango: মালদহের ইংরেজবাজারের বিনোদপুর গ্রামের চাষি বিমান মণ্ডল। শখের নেশায় একাধিক রকম দেশীয় আম গাছের পাশাপাশি বিদেশী প্রজাতির আম গাছ লাগিয়েছেন বাগানে। যার মধ্যে অন্যতম হল থাইল্যান্ডের প্রজাতির থাই ফর কেজি আম। এই আমের বিশেষত্ব হল আকারে বড় এবং ওজনে প্রায় চার কেজি। সাধারণত এক থেকে দেড় কেজি হয়ে থাকে আম। তবে মালদহের মাটিতে বিদেশি প্রজাতির এত বড় আম প্রথম।

মালদহ, জিএম মোমিন: বিদেশি প্রজাতির আম চাষে নজির গড়লেন মালদহের এক আম চাষি। জেলা-সহ দেশের বিভিন্ন আমের সঙ্গে এবার থাইল্যান্ড প্রজাতির বিশেষ আম চাষ করে নজর কেড়েছেন মালদহের ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রামের চাষি বিমান মণ্ডল। শখের নেশায় একাধিক রকম দেশীয় আম গাছের পাশাপাশি বিদেশী প্রজাতির আম গাছ লাগিয়েছেন বাগানে। যার মধ্যে অন্যতম হল থাইল্যান্ডের প্রজাতির থাই ফর কেজি আম। এই আমের বিশেষত্ব হল আকারে বড় এবং ওজনে প্রায় চার কেজি। সাধারণত এক থেকে দেড় কেজি হয়ে থাকে আম। তবে মালদহের মাটিতে বিদেশি প্রজাতির এত বড় আম মূলত প্রথম।

আম চাষি বিমান মণ্ডল জানান, “শখের জন্য বিভিন্ন রকম দেশি-বিদেশি প্রজাতির আম চাষ করেছি। বাগানে একাধিক রকম প্রজাতির আম গাছ রয়েছে। যাদের মধ্যে এই থাইল্যান্ড প্রজাতি যাকে ফর কেজি আম বলা হয়। তিন বছর আগে থাইল্যান্ড প্রজাতির গাছ লাগিয়েছিলাম এই প্রথম এত বড় আম এসেছে গাছে। খাওয়ার ক্ষেত্রে সুস্বাদু কি না তবে সাইজে অনেকটাই বড়। প্রায় সাড়ে তিন কেজির মত ওজন হয়েছে আম।”

(Feed Source: news18.com)