Will Rachana Banerjee join BJP: “মিঠুন চক্রবর্তী আমাকে অনুরোধ করেছিলেন…” BJPতে যোগ দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়? জল্পনা উস্কে দিলেন হুগলির সাংসদ

Will Rachana Banerjee join BJP: “মিঠুন চক্রবর্তী আমাকে অনুরোধ করেছিলেন…” BJPতে যোগ দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়? জল্পনা উস্কে দিলেন হুগলির সাংসদ

দিদি নম্বর ১ থেকে সরানো থেকে শুরু করে NCPI এ যোগ দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তন্য করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাংসদ পদ থেকে সরবেন না, স্পষ্ট করেছেন৷

রচনা বন্দ্যোপাধ্যায় ভীষণ স্পষ্টবাদী, তিনি রাখঢাক করে কথা বলতে জানেন না৷ একথা সকলেরই জানা৷ এবং কয়েকদিন ধরে তাঁর ভাবমূর্তি আরও একবার সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী-সাংসদ৷ প্রথমে দিদি নম্বর ১ শো থেকে সরে যাওয়া এবং NCPI এ যোগ দেওয়া নিয়ে বিস্ফোরক কথা বললেন রচনা বন্দ্যোপাধ্যায়৷

তৃণমূল ছেড়ে তিনি গিয়েছেন একদা নাম না জানা দল এনসিপিআই-তে৷ রাজনৈতিক মহল থেকে টিভির পর্দা সব জায়গায় অন্যতম আলোচ্য নাম রচনা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার News18 bangla র সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক কথা তুলে ধরেছেন৷

Will Rachana Banerjee join BJP: “মিঠুন চক্রবর্তী আমাকে অনুরোধ করেছিলেন…” BJPতে যোগ দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়? জল্পনা উস্কে দিলেন হুগলির সাংসদ

অভিযোগ উঠেছে যে তৃণমূলের ভাল সময় তিনি ছিলেন, কিন্তু তারপর দল হারতেই তিনিও সরে দাঁড়ালেন? এখানেই আপত্তি তুলেছেন তিনি৷ রচনা বলেছেন, “আমি রচনা বন্দ্যোপাধ্যায়, একজন জনপ্রিয় সেলিব্রিটি মুখ৷ লকেটকে হারানোর জন্যই দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে প্রার্থী করেছিলেন৷ আমি অনামী কেউ ছিলাম না যাকে অকারণে তুলে দিদি এনেছিলেন”৷ ফলে হুগলি থেকে জেতার পিছনে তাঁর সেলিব্রিটি স্টেটাস ও পরিশ্রমও রয়েছে বলে দাবি করেন রচনা৷ তিনি আরও বলেন, হুগলির সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার ছিল, যে কারণে তাঁর দিদি নম্বর ১-এর জনপ্রিয়তা ব্যবহার করে তৃণমূল৷ একেবারে চাঁচাছোলা ভাবে রচনা বলেন, “ঘরে বসে হাজার হাজার মানুষ দিদি নম্বর ওয়ান দেখেন, তাই তিনি আমাকে নিয়ে এসেছিলেন এবং দিদি নম্বর ওয়ান শোতেও এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমি জিতিয়ে দিয়েছি সিটটা, আমার ফেসভ্যালুর জন্য ওই সিটে জয় এসেছে৷”

তিনি আরও বলেন যে, তৃণমূল দলের সামনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পিছন থেকে দল চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবি হল”৷ এত চুরি, এত দুর্নীতি হয়েছে, তা যদি তিনি জানতেন তাহলে তিনি তৃণমূলে আসতেন না৷ তিনি আরও বলেন যে, যারা ডিম ছুঁড়ছেন তারাও তৃণমূল৷ TMC এর লোকেরাই তাদের রাগের বহিঃপ্রকাশের জন্য ডিম ছুঁড়ছেন৷

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে৷ “উনি বলেছেন আমাদের পাশে আছেন”, জানিয়েছেন হুগলির সাংসদ৷

তাহলে কি রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি-তে যোগ দেবেন? অভিনেত্রী বলছেন, মিঠুন চক্রবর্তী আমাকে বিজেপিতে আসার জন্য অনুরোধ করেছিলেন. কিন্তু আমি যাইনি৷ “দাদা হয়তো আমার উপর রেগেই আছেন”৷ ফলে এই নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেননি একসময়ের দিদি নম্বর ১৷ তবে সেই জল্পনা জিইয়ে রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷

রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও রচনা ও মিঠুনের সম্পর্ক খুব ভাল৷ একসঙ্গে তাঁরা ছবিতে কাজও করেছেন৷ রচনা বন্দ্যোপাধ্যায় বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন৷

(Feed Source: news18.com)