FIFA World Cup 2026 Hottest Fan: গ্রুপ পর্ব শেষ, নকআউটেপ মজায় মেতে ফুটবল দুনিয়া। ফুটবল বিশ্বকারে উন্মাদনা ও উত্তেজনার পারদ আরও চড়াচ্ছে স্টেডিয়ামে উপস্থিত লাস্যময়ী ফ্যানেরা।
চিনে নিন বিশ্বকাপের ৩ হটেস্ট ফ্যানকে
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপে শুধু মাঠের ফুটবলাররাই নন, গ্যালারির গ্ল্যামারাস-হট মহিলা ভক্তরাও সমানভাবে দর্শকদের নজর কাড়ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে তাঁদের নানা ছবি ও ভিডিও। অনেক সময় মাঠে গোল হওয়ার পর উল্লাসের মুহূর্তে টিভি ক্যামেরার লেন্স খেলোয়াড়দের ছেড়ে গ্যালারির এই লাস্যময়ী সুন্দরীদের দিকেই ঘুরে যাচ্ছে। রূপ আর আকর্ষণে বিশ্বমঞ্চ কাঁপানো এমনই তিন মহিলা ফুটবল ভক্তকে নিয়ে মেতে উঠেছে নেটপাড়া।
ইভানা নোল (Ivana Knoll): কাতার ২০২২ বিশ্বকাপে আলোড়ন সৃষ্টি করা ৩৩ বছর বয়সী ক্রোট মডেল ইভানা নোল এবারও ক্রোয়েশিয়ার ম্যাচগুলিতে গ্যালারির মূল আকর্ষণ হয়ে উঠেছেন। প্রাক্তন এই ‘মিস ক্রোয়েশিয়া’ ফাইনালিস্টকে এবারের আসরেও টুর্নামেন্টের অন্যতম সেরা আকর্ষণীয় ফ্যান হিসেবে গণ্য করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় ইভানাকে ইনস্টাগ্রামে প্রায় ৩০ লাখ মানুষ ফলো করেন এবং তিনি নিয়মিত তাঁর ভক্তদের জন্য ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন।
অলিভিয়া বেথেল (Olivia Bethel): মেক্সিকোর এই বড় সমর্থককে ফুটবল বিশ্ব এখন ‘এইচ-টাউন গার্ল’ (H-Town Girl) নামে একডাকে চেনে। মেক্সিকোর প্রতিটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে দলের গোল করার আনন্দকে তিনি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেন। গ্যালারিতে তাঁর সেই বাঁধভাঙা উল্লাসের আবেগঘন মুহূর্তগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
গ্যাব্রিয়েলা মউরা (Gabriela Moura): ব্রাজিলের সমর্থন করতে গিয়ে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন ২২ বছর বয়সী তরুণী গ্যাব্রিয়েলা মউরা। সেলেসাওদের হলুদ জার্সিতে তাঁর মিষ্টি ও আকর্ষণীয় ছবিগুলো ফুটবলপ্রেমীরা দারুণ পছন্দ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় গ্যাব্রিয়েলার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ইতিমধ্যেই ৩১ লাখ ছাড়িয়ে গেছে। এবারের বিশ্বকাপে এই তিন সুন্দরীর উপস্থিতি ফুটবল ম্যাচগুলোর বিনোদনকে ও উত্তেজনাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।
প্রতিযোগিতা এগোবে ততই আগামী কয়েক দিনে বাড়বে ফুটবলের উন্মাদনা ও উত্তেজনা। ফ্যানেদের আবেগও বাঁধ ভাঙবে। আগামি নক আউট স্টেজে এই লাস্যময়ী সুন্দরীরা স্টেডিয়ামে কোন কোন কাণ্ড ঘটান এখন সেটাই দেখার।
(Feed Source: news18.com)