কনফেডারেশন নিয়ে কনফিউশন টলিউডে, কনফেডারেশনর অস্তিত্ব অস্বীকার শমীক ভট্টাচার্যের তার পরেও বিকোচ্ছে সদস্য ফর্ম, কী বললেন পাপিয়া অধিকারী?
পাপিয়া অধিকারী
কলকাতা: টলিউডে এই মুহূর্তে ফেডারেশনের কোনও অস্তিত্ব নেই। সকলকে এক ছাতার তলায় এনে বড় ক্যানভাসে কনফেডারেশন তৈরির কথা বলা হয়েছিল। আর সেই কথা পাপিয়া অধিকারী প্রকাশ্যে এনেছিলেন। কিন্তু যত দিন এগোয় কানফেডারেশন নিয়ে বিভ্রান্তি বাড়তে থাকে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচাৰ্য এবং রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর স্বীকারই করছেন না এমন কোনও সংগঠন আছে বলে। অথচ সেই সংগঠনেরই ফর্ম বিক্রি হচ্ছে অর্থের বিনিময়ে। কিন্তু এই ফর্ম বিনামূল্যে দেবার কথা।
পাপিয়া অধিকারী দাবি করলেন, “অর্থের বিনিময়ে কোনও ফর্ম বিলি করা হয়নি। খেয়াল করলেই দেখা যাবে, ফর্মের মাথায় স্পষ্ট লেখা, এই ফর্ম অর্থের মিনিময়ে বিক্রি করা যাবে না। তিনি বলেন যে এভাবে ভুয়ো খবর ছড়ানো হয়েছে।” পাপিয়া আরও দাবি করেছেন যে, “স্বরূপ বিশ্বাস জেলে থাকলেও তাঁর দলবল বাইরে। তাঁরাই হয়তো মিথ্যা খবর রটাচ্ছেন।” তিনি স্বীকার করে নেন, ” শমীকবাবুর বক্তব্যই সঠিক। এই সংগঠনের সঙ্গে রাজ্য সরকার বা বিজেপি জড়িত নয়। তবে শিল্পী কলাকুশলীদের স্বার্থে সকলকে এক ছাতা তলায় আনার জন্য একটা কনফেডারেশনের ভাবনা রয়েছে। যা নিয়ে ভবিষ্যতে বিভাগ পরিকল্পনা রয়েছে”। অর্থাৎ এই মুহূর্তে কনফেডারেশনের অস্তিত্ব না থাকলেও ভবিষ্যতে কনফেডারেশন তৈরির আশা জিয়ে রাখলেন পাপিয়া।
এর পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অচলাবস্থা পর্যবেক্ষণ করতে টালিগঞ্জ বিধানসভার বিধায়ক পাপিয়া অধিকারী একটি অস্থায়ী কমিটি গঠন করেছেন। যতদিন টলিউডের কাজকর্ম স্বাভাবিক না হচ্ছে, ততদিন এই কমিটি বিনোদন জগতের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিধায়ককে রিপোর্ট দেবে।
পাপিয়া অধিকারী একটি অস্থায়ী কমিটি গঠন করেছেন
এই অস্থায়ী কমিটিতে রয়েছেন অভিনেতা কাঞ্চনা মৈত্র, পরিচালক অতনু বসু, চিত্রগ্রাহক সোমনাথ বন্দ্যোপাধ্যায় এবং শিল্প নির্দেশক সহ ইন্ডাস্ট্রির পরিচিত মুখেরা।উদ্দেশ্য ইন্ডাস্ট্রিতে কাজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, পুরোনো শিল্পীদের কাজে ফেরানো এবং পক্ষপাতিত্ব দূর করা।
(Feed Source: news18.com)