সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
কলকাতা: দীর্ঘদিন পরে, বাংলা ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন পাপিয়া অধিকারী (Papiya Adhikari), সোমনাথ সেন পরিচালিত সিনেমা, ‘পাখির বাসা’-তে অভিনয় করতে দেখা যাবে, পাপিয়া অধিকারীকে। একটা সময়ে তাঁকে সিনেমায় মুখ্যভূমিকায় সুযোগ দেওয়া হত না তাঁকে, ছবির পোস্টারে নাম, ছবি পর্যন্ত ব্যবহার করা হত না তাঁর। তাতে নাকি সিনেমা মুক্তিতে সমস্যা হত। ‘পাখির বাসা’ ছবিটির শ্যুটিং বেশ অনেকদিন আগে হলেও, ছবিটি এখন মুক্তি পাচ্ছে। নতুন ছবি মুক্তির আগে, পুরনো সময় নিয়ে কথা বললেন পাপিয়া অধিকারী। কথা বললেন, আগামীর পরিকল্পনা নিয়েও।…







