বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিউডে SIR! কড়া পদক্ষেপ নিচ্ছেন পাপিয়া অধিকারী

বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিউডে SIR! কড়া পদক্ষেপ নিচ্ছেন পাপিয়া অধিকারী

 

কলকাতা: বহিরাগতদের চিহ্নিত করতে টালিগঞ্জে স্টুডিওপাড়াতেও হবে SIR। এতদিন ধরে ব্যান আর সাসপেনশন কালচার চালিয়ে এসেছে যারা, তাদেরও ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করা হবে। টেকনিশিয়ানস সটুডিওয় বৈঠক শেষে জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। টালিগঞ্জের স্টুডিওপাড়ায়। এদিন গঠিত হল নতুন কনফেডারেশন। নাম হল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন।

স্টুডিওপাড়ায় SIR! কী এই বিষয়টা?

অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও হতে চলেছে ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট। বুধবার টেকনিশিয়ান সটুডিওতে কলাকুশলীদের সঙ্গে বৈঠকে D-Cube মডেলের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী বলছেন, ‘১৫ বছরের মধ্যে ৫ দিন কাজ করেছেন এমন মানুষও আছেন। কাজ দেননি, অত্য়ন্ত অপমান করেছেন যারা তাঁরা প্লিজ ডি-কিউব।  ডি-কিউব মানে ডিলিট করা। চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন। আমরা বাদ দিতে চাইনা নিজে থেকে। এবং ডিপোর্ট যেখানে আপনাদের কাজের সুবিধা সেখানে গিয়ে কাজ করবেন। এখানে কোনও জায়গা হবে না।’

ভোটের আগে ভোটার তালিকায় সংশোধন করেছিল নির্বাচন কমিশন! SIR-এ বাদ পড়েছিল মৃত, ভুয়ো অবৈধ ভোটার। টালিগঞ্জের সটুুডিও পাড়াতে সেই মডেলেই শুদ্ধিকরণের ঘোষণা করেন বিজেপি বিধায়ক। পাপিয়া বলছেন, ‘যারা কাজ করছেন এখানেও কিন্তু SIR হবে। যারা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, পয়সা দিয়ে কাজ করেছেন তাঁদেরকেও আমরা চিহ্নিত করব। SIR-যে রকম হয়েছিল না বাইরে থেকে লোক এসে এরা তো বাইরে থেকে এসেছে। বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে।’ তৃণমূল আমলে টালিগঞ্জের সটুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ – ‘ব্যান’ রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর ‘শাসকের শাসন’ থেকে ‘বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য’! প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্য়ান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও উঠেছে বহু  প্রশ্ন। পরিবর্তনের রাজ্যে টালিগঞ্জে ফেডারেশন আউট, কনফেডারেশন ইনের ঘোষণা করেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক।

পাপিয়া অধিকারী বলছেন, ‘কেন্দ্রীয়ভাবে রেজিস্টার্ড EIMPCC ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন তার অধীনে সমস্তটা থাকবে। একটা ছাতার তলায় সবাই থাকবে। কিন্তু এত ২৬টা যে গিল্ড সেগুলো এতো থাকবে না কারণ ভীষণ অসুবিধা আমাদের প্রত্য়েকের। ব্য়ান কালচার উঠে যাবে। সাসপেনশন কালচার উঠে যাবে। যে যে প্রোডিউসারের যা যা লাগবে আমাদের যে তিনটে চারটে ক্য়াটিগরি হল তাঁরাই ঠিক করবেন যে কোন প্রোডাকশনে কী কী লাগবে তাঁরাই নিজেরাই ঠিক করবেন।’ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্য়ান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে চাননি।

(Feed Source: abplive.com)