দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
কলকাতা: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বসলেন, বিজেপির ৪ বিধায়ক। রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ বৈঠকে বসেছিলেন, বিজেপির ৪ বিধায়ক। এদিনের বৈঠকে ছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee), পাপিয়া অধিকারী (Papiya Adhikari), এবং রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। এদিন বৈঠকের পরে জানানো হয়েছে, টলিউডের জট কাটাতে এবং কাজের সুবিধার্থে তৈরি করা হবে একটি গিল্ড। প্রত্যেক গিল্ড থেকে ১ জন করে সদস্য থাকবেন ওয়ার্কিং কমিটিতে। কমিটিতে থাকবেন সরকারি প্রতিনিধিরাও। সেখানেই সব সিদ্ধান্ত নেওয়া…





