West Bengal Education News: ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠকে রাজ্যের দুই শিক্ষামন্ত্রী, জাতীয় শিক্ষানীতি ও কেন্দ্রীয় বরাদ্দে জোর আলোচনা।
কেন্দ্র-রাজ্য শিক্ষা বৈঠক
কলকাতা: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বুধবার বৈঠক করলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ। জাতীয় শিক্ষানীতির পাশাপাশি কেন্দ্রের একাধিক প্রকল্প নিয়ে পর্যালোচনা দিল্লিতে দুই মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকরা ছিলেন বৈঠকে।
দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা বিভিন্ন খাতে কেন্দ্রীয় বরাদ্দ নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। বয়সে নবীন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিকে কীভাবে কেন্দ্র সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে বলেই সূত্রের খবর। সিবিএসই বোর্ডের সিলেবাস এবং এ রাজ্যের স্কুল শিক্ষার সিলেবাসের মধ্যে কীভাবে সামঞ্জস্য আনা যায় তা নিয়ে বৈঠক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
তিনি মনে করান, কংগ্রেসের ডবল ইঞ্জিন সরকার থাকার কারণেই বাংলার মূল উন্নতি হয়েছিল মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে নকশাল আন্দোলনে অরাজকতা সৃষ্টি হওয়ায় সেই সুফল মেলেনি। তবে, এবার ডবল ইঞ্জিনের সুবাদে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, প্রতিবছর শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য দফতরে নিয়োগ হবে। তাঁর অভিযোগ, বাম আমলে মধ্য মেধার চাষ আর তৃণমূল আমলে মেধাহীনতা বাংলার শিক্ষাকে প্রথম স্থান থেকে টেনে নামিয়েছে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমের প্রধান চর্চাকেন্দ্র বাংলাকে আবার সেই স্থানে ফেরানো হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
(Feed Source: news18.com)