জয় না এলেও টিম ইন্ডিয়ার প্রাপ্তি অনেক কিছু, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০

জয় না এলেও টিম ইন্ডিয়ার প্রাপ্তি অনেক কিছু, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০

India vs England 1st T20: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট কলে ১৮৯ রান করে ভারত। জোড়া হাফ সেঞ্চুরি অভিষেক-শ্রেয়সে। কিন্তু শেষ হাসি হাসল বৃষ্টি।

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০

আয়ারল্যান্ডের পর ইংল্যান্ড সফর—যুক্তরাজ্যের মাটিতে তিন-তিনটি ম্যাচ কেটে গেলেও ভারতের প্রথম জয় এখনও অধরা রয়ে গেল। বুধবার ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়ে যায়। আয়ারল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে সিরিজ হারের পর এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা ঘুরে দাঁড়ালেও, প্রকৃতির নিয়মের কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো ক্রিকেটকে। তবে অভিষেক শর্মা, শ্রেয়স আইয়ার, শিবম দুবেদের ব্যাটে রান, কিছুটা হলেও স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে।